News Flash

  • Home
  • বিদেশ
  • Missing:দক্ষিণ চিন সাগরে জাহাজডুবি, নিখোঁজ ২৭
Image

Missing:দক্ষিণ চিন সাগরে জাহাজডুবি, নিখোঁজ ২৭

বেজিং, ২ জুলাই (হি. স.) : টাইফুনের কবলে পড়ে দক্ষিণ চিন সাগরে জাহাজডুবির ঘটনায় কমপক্ষে ২৭ জন ক্রু সদস্য নিখোঁজ হয়েছেন। শনিবার এ দুর্ঘটনা ঘটেছে।

হংকং গভর্নমেন্ট ফ্লাইং সার্ভিসের তথ্য অনুযায়ী, নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে উদ্ধারকারী বাহিনী। ইঞ্জিনিয়ারিং জাহাজটি হংকং থেকে ১৬০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে ছিল। টাইফুনের কবলে পড়ে জাহাজটি দুই টুকরো হয়ে গেছে। জাহাজটি যেখানে ডুবে যায় সেখানে প্রতিঘণ্টায় ১৪৪ কিলোমিটার বেগে বাতাস বইছিল এবং ১০ মিটার উচ্চতার ঢেউ ছিল। জাহাজটিতে ৩০ ক্রু সদস্য ছিল।

স্থানীয় সময় দুপুর ৩টা পর্যন্ত তিনজনকে উদ্ধার করা হয়েছে। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। জাহাজের জীবিত ব্যক্তিরা জানিয়েছেন, হেলিকপ্টার আসার আগেই অন্য ক্রু সদস্যরা ঢেউয়ে ভেসে গেছেন। টাইফুন চাবার উৎপত্তিস্থল দক্ষিণ চিন সাগরে। শনিবার বিকেলে দক্ষিণ চিনের গুয়াংডং প্রদেশে এটি আঘাত হানে।

হংকং সরকার স্থানীয় সময় শনিবার ৭টা ২৫ মিনিটে জাহাজডুবির ঘটনা জানতে পারে। টাইফুন চাবার উৎপত্তিস্থলেই ছিল জাহাজটি। সেখানকার প্রতিকূল আবহাওয়া উদ্ধারকাজ আরও কঠিন করে দিচ্ছে।

Releated Posts

মার্কিন-ইরান আলোচনায় দ্রুত অগ্রগতির আশা ভারতের, সংঘাত প্রশমনে কূটনৈতিক উদ্যোগের ইঙ্গিত জয়শঙ্করের

হেলসিঙ্কি, ১২ জুন (আইএএনএস): মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনায় দ্রুত ইতিবাচক অগ্রগতি হবে বলে আশাবাদ ব্যক্ত…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

বাংলাদেশ সীমান্তে বিক্ষোভের ডাক জামায়াতের, উচ্চ সতর্কতায় ভারত

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): অবৈধ বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসন ইস্যুতে বাংলাদেশে জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠনগুলির ঘোষিত বিক্ষোভ…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

বাংলাদেশে রাম মূর্তি নির্মাণে স্থগিতাদেশ, উগ্রপন্থী গোষ্ঠীর চাপের অভিযোগ

ঢাকা, ১২ জুন (আইএএনএস) : বাংলাদেশের গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার শ্রীশ্রী রাধাগোবিন্দ ও কালী মন্দির প্রাঙ্গণে বিশ্বের বৃহত্তম…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

যশোরে যুবলীগ নেতার মৃত্যু ঘিরে রাজনৈতিক সহিংসতার অভিযোগ, উদ্বেগ প্রকাশ আওয়ামী লীগের

ঢাকা, ১২ জুন (আইএএনএস) : বাংলাদেশের যশোর জেলার চৌগাছা উপজেলায় এক যুবলীগ নেতার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top