News Flash

  • Home
  • বিদেশ
  • Earthquake: দক্ষিণাঞ্চলীয় ইরানে ৬.০ তীব্রতার ভূমিকম্প; মৃত্যু ৫ জনের, আহত ১৯
Image

Earthquake: দক্ষিণাঞ্চলীয় ইরানে ৬.০ তীব্রতার ভূমিকম্প; মৃত্যু ৫ জনের, আহত ১৯

তেহরান, ২ জুলাই (হি.স.): শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণাঞ্চলীয় ইরান। ৬.০ তীব্রতার জোরালো ভূমিকম্পে মৃত্যু হয়েছে ৫ জনের। এছাড়াও কমপক্ষে ১৯ জন আহত হয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, শনিবার ভোরে অনুভূত হওয়া ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল দক্ষিণাঞ্চলীয় ইরানের বন্দর শহর বন্দর আব্বাস থেকে ১০০ কিলোমিটার (৬০ মাইল) দক্ষিণ-পশ্চিমে।

প্রথমে ৫.৭ তীব্রতার ভূমিকম্প অনুভূত, তার কিছুক্ষণের মধ্যেই ৬.০ তীব্রতার ভূমিকম্পে কেঁপে ওঠে দক্ষিণাঞ্চলীয় ইরান। হরমোজগান প্রদেশের গভর্নর মাহদি দোস্তি বলেছেন, ভূমিকম্পে ৫ জনের মৃত্যু হয়েছে এবং ১৯ জন আহত হয়েছেন। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে সায়েহ খোস্ত গ্রামে, ভূমিকম্পের উৎসস্থলের কাছে। বেশ কিছু ঘর-বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে।

Releated Posts

মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’

নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…

ByByNews Desk Jun 13, 2026

বহুমুখী সহযোগিতা আরও জোরদারে সম্মত ভারত ও পাপুয়া নিউ গিনি

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): উন্নয়ন অংশীদারিত্ব, রাজনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা এবং সাংস্কৃতিক বিনিময়-সহ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে…

ByByNews Desk Jun 13, 2026

বাংলাদেশে সাম্প্রদায়িক হিংসা ও চাঁদাবাজি বৃদ্ধি নিয়ে উদ্বেগ, দ্রুত পদক্ষেপের দাবি সংখ্যালঘু অধিকার সংগঠনের

ঢাকা, ১৩ জুন (আইএএনএস): বাংলাদেশে সাম্প্রদায়িক হিংসা, চাঁদাবাজি এবং বিশেষ করে হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়কে লক্ষ্য করে চলা বিভিন্ন…

ByByNews Desk Jun 13, 2026

স্পেসএক্সের ঐতিহাসিক আইপিওর পর বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক

ওয়াশিংটন, ১৩ জুন (আইএএনএস): স্পেস প্রযুক্তি সংস্থা ইলন মাস্ক-এর নেতৃত্বাধীন স্পেসএক্স-এর রেকর্ড গড়া শেয়ারবাজারে আত্মপ্রকাশের (আইপিও) পর বিশ্বের…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top