News Flash

Image

বিলোনিয়ায় বাস চালকদের মারধরের অভিযোগ

বিলোনিয়া, ২ জুলাই : বাস চালকদের উপর দমন পীড়ন অব্যাহত। এনিয়ে ক্ষোভে ফুঁসছেন বাস চালকেরা। তারই প্রতিবাদে বিলোনিয়া রাধানগর সিন্ডিকেটের বাস চালকরা তাদের পরিষেবা বন্ধ রেখেছেন শনিবার।

তাঁদের অভিযোগ, বহুবার অ্যাসোসিয়েশন থেকে শুরু করে আগরতলাস্থিত  হেড অফিসে জানিয়েও সমস্যার সমাধান হয়নি। কোন ব্যবস্থা গ্রহণ করছেন না অ্যাসোসিয়েশনের সদস্যরা। ইতিপূর্বেও বিনা কারণে একটি গাড়ির চালক থেকে শুরু করে সহ-চালক প্রত্যেককে মারধর করা হয়েছে। এদিন ফের একবার এক চালককে মারধর করার হুমকি দিয়েছেন জাকির মিয়া নামে এক ব্যক্তি।

ফলে এক প্রকার দমন পীড়নের মধ্য দিয়েই দিন অতিবাহিত করছেন বিলোনিয়া রাধানগর বাস চালকরা। অবিলম্বে সঠিক কোনো ব্যবস্থা না নেওয়া হলে তারা তাদের পরিষেবা বন্ধ রাখার হুশিয়ারি দিয়েছেন।

Releated Posts

নুরপুর গ্রাম পঞ্চায়েতে ক্ষমতা হারাল বিজেপি, প্রধান নির্বাচিত সিপিএমের সেলিনা বেগম

কৈলাসহর, ৫ আগস্ট: দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনের পর অবশেষে ঊনকোটি জেলার গৌরনগর ব্লকের নুরপুর গ্রাম পঞ্চায়েতে ক্ষমতা হারাল বিজেপি।…

ByByReshmi Debnath Aug 5, 2026

ঋণের প্রলোভনে ১৩ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, টাকা ফেরতের দাবিতে সন্তানদের নিয়ে থানায় ভুক্তভোগীরা

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৫ আগস্ট: সহজ শর্তে বেশি পরিমাণ ঋণ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে শ্রমজীবী ও নিম্ন আয়ের…

ByByReshmi Debnath Aug 5, 2026

টানা দু’ঘণ্টার ভারী বৃষ্টিতে জলমগ্ন আগরতলার একাধিক এলাকা, চরম ভোগান্তিতে শহরবাসী

আগরতলা, ৫ আগস্ট: টানা প্রায় দু’ঘণ্টার ভারী বৃষ্টিতে বুধবার কার্যত জলমগ্ন হয়ে পড়ে রাজধানী আগরতলার একাধিক নিচু এলাকা।…

ByByReshmi Debnath Aug 5, 2026

নাগরিক অধিকারসহ ৯ দফা ইস্যুতে সপ্তাহব্যাপী গণআন্দোলনের সূচনা, সদর জেলা কংগ্রেসের গণঅবস্থান

আগরতলা, ৫ আগস্ট: নাগরিক অধিকার রক্ষা, সরকারি সম্পদ সুরক্ষা, শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা, মনরেগা, উন্নয়ন প্রকল্প, ভোটাধিকার…

ByByReshmi Debnath Aug 5, 2026
Scroll to Top