News Flash

Image

BJP:হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি শুরু করবে বিজেপি

হায়দরাবাদ, ২ জুলাই ( হি. স.) : আগামী দিনে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি শুরু করবে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এই প্রচারের মাধ্যমে অন্তত ২০ কোটি বাড়িতে পৌঁছানোর লক্ষ্য রয়েছে দলের।

শনিবার হায়দরাবাদে এক সাংবাদিক সম্মেলনে এই খবর জানিয়েছেন বিজেপির জাতীয় সহ-সভাপতি বসুন্ধরা রাজে সিন্ধিয়া। জাতীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকের আগে এদিন জাতীয় পদাধিকারীদের বৈঠক অনুষ্ঠিত হয়। বিজেপি সভাপতি জেপি নড্ডার সভাপতিত্বে সভার বিষয়ে খবর দিয়ে সিন্ধিয়া বলেন, দেশকে একত্রিত করতে এবং তেরঙ্গা কর্মসূচিকে সফল করার জন্য একটি বড় আন্দোলন তৈরি করার জন্য আলোচনা করা হয়েছিল।
বৈঠকে অনুষ্ঠিত আলোচনার খবর দিয়ে বসুন্ধরা আরও বলেন, সম্প্রতি উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া, মণিপুরে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে বিজেপির বিপুল জয়ের পাশাপাশি রামপুর, আজমগড় ও বিধানসভার লোকসভা উপনির্বাচনেও ভাল ফল করেছে বিজেপি। আর যে যে রাজ্যগুলিতে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেখানে সংগঠনকে শক্তিশালী করা, বুথ স্তরে কমিটিগুলির ক্ষমতায়ন এবং পঞ্চায়েত প্রধানদের সক্রিয় করার বিষয়ে আরও আলোচনা হয়েছে। সিন্ধিয়া বলেন, বৈঠকে বিজেপি সভাপতি নড্ডা পঞ্চায়েত প্রধানদের গুরুত্ব উল্লেখ করে বলেন, সংগঠনের সমস্ত কর্মসূচির মধ্যে তাদের গুরুত্ব সবচেয়ে বেশি। নির্বাচনী জয়ের ভার তাদের ওপরই বর্তায়। বসুন্ধরা জানান, জাতীয় নির্বাহী বৈঠকে রাজনৈতিক ও অর্থনৈতিক প্রস্তাব উপস্থাপন করা হবে। পদাধিকারীদের বৈঠকে এসব প্রস্তাবের খসড়া নিয়ে আলোচনা হবে।

Releated Posts

ওমান উপসাগরে ভারতীয় নাবিকবাহী জাহাজে হামলা: যুক্তরাষ্ট্রের কাছে কড়া প্রতিবাদ ভারতের, বলল ‘অগ্রহণযোগ্য’

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ওমান উপসাগরে ভারতীয় নাবিকদের বহনকারী বাণিজ্যিক জাহাজগুলিতে মার্কিন নৌবাহিনীর ধারাবাহিক হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিলের প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ, ‘গ্রেপ্তার হতে প্রস্তুত’, সুর চড়ালেন জিতু পাটোয়ারি

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিলের প্রতিবাদে বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে বিক্ষোভে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

অন্ত্যোদয়ের মন্ত্রে সমাজের প্রান্তিক মানুষের উন্নয়ন, কেন্দ্রের দাবি

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): সমাজের সবচেয়ে পিছিয়ে থাকা ও বঞ্চিত জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতে এনে অন্তর্ভুক্তিমূলক বিকাশ নিশ্চিত…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

ভারতীয় নাবিকদের মৃত্যু: মার্কিন হামলার নিন্দায় ইরান, ‘রাষ্ট্রীয় জলদস্যুতা’র অভিযোগ

তেহরান, ১২ জুন (আইএএনএস) : ওমান উপকূলে ভারতীয় নাবিকবাহী বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলায় তিন ভারতীয় নাগরিকের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top