News Flash

  • Home
  • প্রধান খবর
  • Sharad Pawar : এবার আয়কর দফতরের নোটিশ পেলেন এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার
Image

Sharad Pawar : এবার আয়কর দফতরের নোটিশ পেলেন এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার

মুম্বই, ১ জুলাই ( হি. স.) : মহারাষ্ট্রে ক্ষমতা হারাতেই কেন্দ্রীয় এজেন্সির চাপে মহাবিকাশ আঘাড়ি সরকারের জোটসঙ্গী এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার। জমি দুর্নীতি মামলায় এর আগে শিব সেনা নেতা সঞ্জয় রাউতকে সমন পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিন্তু এতদিন তিনি বিভিন্ন কারণ দেখিয়ে তলব এড়িয়ে যাচ্ছিলেন। তবে একনাথ শিন্দের শপথের পরদিন শুক্রবার তিনি ইডি দফতরে হাজিরা দিয়েছেন।

সঞ্জয় রাউতের তলবের আগেই আয়কর দফতরের নোটিস পেয়েছেন মহা বিকাশ আঘাড়ির আরেক নেতা তথা এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার। ২০০৪, ২০০৯, ২০১৪ এবং ২০২০ নির্বাচনের সময় পওয়ার যে হলফনামা দিয়েছেন, সেই হলফনামায় গরমিলের অভিযোগে তাঁকে নোটিস পাঠিয়েছে আয়কর দফতর। পওয়ার নিজেই সেই নোটিস প্রাপ্তির কথা টুইটারে জানিয়েছেন। সেই সঙ্গে তাঁর কটাক্ষ, “আমি একটা প্রেমপত্র পেয়েছি।” শরদ পওয়ারের শ্লেষ,”আয়কর দফতর আজকাল খুব সক্রিয়। খুব তাড়াতাড়ি তথ্য সংগ্রহ করছে। ওদের কাজের কৌশলও পালটে যাচ্ছে।”

বস্তুত, বিজেপির বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগ কেন্দ্রীয় এজেন্সি ব্যবহার করে বিরোধীদের ভয় দেখাচ্ছে তারা। এ নিয়ে এর আগেও বহু বিরোধী দল সরব হয়েছে। এমনকী, মহারাষ্ট্রের সরকারের পতনের পিছনেও ইডি-সিবিআইয়েরই হাত দেখেন বিরোধী নেতারা।

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top