News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Minor Rape Case:নাবালিকা ধর্ষণে ১০ বছর সশ্রম কারাবাস যুবকের
Image

Minor Rape Case:নাবালিকা ধর্ষণে ১০ বছর সশ্রম কারাবাস যুবকের

আগরতলা, ১ জুলাই (হি. স.) : নাবালিকা ধর্ষণের মামলায় এক যুবকের ১০ বছরের সশ্রম কারাদন্ডের রায় দিয়েছে আদালত। সাথে ১০ হাজার টাকা জরিমানাও করেছে। অনাদায়ে অতিরিক্ত তিন মাসের কারাবাসের সাজা শুনিয়েছেন কমলপুর স্পেশাল পকসো আদালতের বিচারক সূরীও দেও সিং।

ওই মামলায় পিপি ইন্দু ভূষণ দেব জানান, কমলপুর থানার অধীন উত্তর হালহালি গ্রামের বাসিন্দা কুশ দাস(২৮) ২০১৮ সালের ২৮ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর রাতে ১৬ বছর বয়সী প্রতিবেশী নাবালিকাকে প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছেন। বিষয়টি ওই নাবালিকা তার মাকে জানালে ২ অক্টোবর কুশ দাশের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছিল। ওই নাবালিকার মা অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছিলেন। কমলপুর থানায় মামলা নম্বর ১২৭/২০১৮।তিনি বলেন, ওই মামলা তদন্ত শুরু করেন এসআই সুবীর সাহা। তিনি তদন্ত শেষে স্পেশাল পকসো আদালতে চার্জশিট জমা দেন। ওই মামলায় মোট ১৪ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। আজ শুক্রবার স্পেশাল পকসো আদালতের বিচারক সূরীও দেও সিং অভিযুক্ত কুশ দাসকে পকসো আইনে দোষী সাব্যস্ত করেন এবং দশ বছর সশ্রম কারাবাস ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। অনাদায়ে অতিরিক্ত তিন মাসের সশ্রম কারাদন্ডের রায় দেন তিনি।

Releated Posts

মহারাজগঞ্জ বাজারে নির্ধারিত সময়ের বাইরে ট্রাক থেকে পণ্য ওঠানামায় ট্রাফিক পুলিশের অভিযান

আগরতলা, ১২ সেপ্টেম্বর: আগরতলার অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা মহারাজগঞ্জ বাজারে যানজট নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালাল ট্রাফিক দপ্তর। শনিবারের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

প্রয়াত প্রাক্তন বিধায়ক তাপস দে, শোক প্রকাশ, তিপরা মথার দলীয় পতাকা অর্ধনমিত রাখার আহ্বান প্রদ্যোতের

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রয়াত হলেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবী তাপস দে। শুক্রবার রাত ১টা…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top