News Flash

  • Home
  • খেলা
  • Yoga Asana Competition:গান্ধীগ্রামে বিবেক-আনন্দের সৎসঙ্গে যোগাসন প্রতিযোগিতার সম্পন্ন
Image

Yoga Asana Competition:গান্ধীগ্রামে বিবেক-আনন্দের সৎসঙ্গে যোগাসন প্রতিযোগিতার সম্পন্ন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন।। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হলো যোগা প্রতিযোগিতার আসর। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে শুরু হয় যোগাসন প্রতিযোগিতার আসর। অষ্টম বিশ্ব যোগা দিবসকে কেন্দ্র করে পশ্চিম ত্রিপুরা যোগা অ্যাসোসিয়েশন এবং গান্ধীগ্রামের বিবেক-আনন্দের সৎসঙ্গ যোগা প্রশিক্ষণ কেন্দ্রের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো বামুটিয়া আর.ডি ব্লক ভিত্তিক যোগাসন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতা উপলক্ষে রাজ্যের, যোগাসনের রাজ্য তথা জাতীয় স্তরের স্বর্ণপদক জয়ী নবীন ও প্রবীণ ১২ জনকে উদ্যোক্তাদের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়:‌ যীশু চক্রবর্তী, সুনন্দা ভট্টাচার্য, রণজিৎ সাহা, অনিন্দিতা দাস, মাধুরী নন্দী,উত্তম দেবনাথ, সুভাষ চন্দ্র ভট্টাচার্য,মোহন জী, অমল ভট্টাচার্য,চন্দনা দেব, সত্য ঘোষ এবং অষ্টমী ঘোষ।  প্রতিযোগিতার শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক কৃষ্ণধন দাস, জেলা পরিষদ সদস্য সমরেশ বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সদস্য শ্রীমতি শিলা দাস, পশ্চিম ত্রিপুরা জেলা যোগা এসোসিয়েশনের সভাপতি উত্তম দেবনাথ, পঞ্চায়েত প্রধান শ্রীমতি অষ্টমী ঘোষ ও শ্রীমতি জানকি বিশ্বাস সহ রমেন্দ্র চন্দ্র রায় চৌধুরী, ব্লকের বিডিও, মন্ডল সভাপতি এবং গান্ধীগ্রাম কমিটির সচিব দেবু ঘোষ প্রমুখ উপস্থিত থাকবেন। যোগারুদের পক্ষ থেকে পিরামিড প্রদর্শন করানো হয়। যা সকলের নজর কেড়ে নেয়। ৬০ জন খেলোয়াড় এদিন প্রতিযোগিতায অংশ নেয় বিভিন্ন বিভাগে। শেষে যোগারুদের অনুরোধে সাড়া দিয়ে সকলের সঙ্গে ক্যামেরা বন্দী হয়েছেন বিধায়ক সহ উপস্থিত অতিথিরা। বিবেক-আনন্দের সৎসঙ্গের পক্ষ থেকে সচিব অমলেন্দু দে এ খবর জানিয়েছেন। ফলাফল জুনিয়র (‌বালিকা):‌ দেবশ্মিতা দেব,দিশা দেব, আব্নি দাস। সাবজুনিয়র (‌বালক) আরিয়ান সূত্রধর, অমল সূত্রধর, আদিত্য দে। জুনিয়র (‌বালিকা) সৃষ্টি সরকার, নিহারিকা দে, অমনিতা সূত্রধর।‌‌ জুনিয়র (‌বালক) আয়ুষ দাস, প্রণয় দেবনাথ, আযুষ চক্রবর্তী। সিনিয়র (‌বালিকা) মুক্তা দাস, দিশা দেবনাথ, দিয়া গোস্বামী। সিনিয়র (‌বালক) শুভম চক্রবর্তী, কৌশিক পাল এবং শান্তুনু সরকার।‌‌‌

Releated Posts

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ

শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…

ByByNews Desk Jun 24, 2026

অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…

ByByNews Desk Jun 23, 2026

অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…

ByByNews Desk Jun 22, 2026
Scroll to Top