News Flash

  • Home
  • দেশ
  • জুবেইরের পুলিশ হেফাজতের বিরুদ্ধে মামলা হাইকোর্টে
Image

জুবেইরের পুলিশ হেফাজতের বিরুদ্ধে মামলা হাইকোর্টে

নয়াদিল্লি, ৩০ জুন ( হি. স.) : অল্ট নিউজের সহ-প্রতিষ্ঠাতা সাংবাদিক মহম্মদ জুবেইরকে মঙ্গলবার চারদিন পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে দিল্লি আদালত। দিল্লি আদালতের এই নির্দেশের বিরুদ্ধে জুবেইরের আইনজীবী বৃন্দা গ্রোভার হাইকোর্টে আবেদন জানিয়েছেন। আগামীকাল শুক্রবার দিল্লি হাইকোর্টে এই আবেদনের শুনানির সম্ভাবনা।

২০১৮ সালে একটি ‘আপত্তিকর’ টুইটের জন্য সোমবার সন্ধ্যায় জুবেইরকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। অভিযোগ, ওই টুইটের ফলে একটি বিশেষ ধর্মীয় ভাবাবেগকে আঘাত করা হয়েছে। যদিও জুবেইরের ঘনিষ্ঠ মহলের দাবি, একটি পুরনো মামলায় অন্যায়ভাবে তাঁকে গ্রেফতার করা হয়েছে। দিল্লি আদালতের নির্দেশ ছিল, তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া যাবে না।
অপরদিকে, দিল্লি পুলিশও আদালতকে জানায়, ‘খ্যাতি পাওয়ার জন্য এই ধরনের টুইট ব্যবহার করে জুবেইর ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। তাঁকে একদিন পুলিশ হেফাজতে রাখার পর মঙ্গলবার তাঁকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা সাভারিয়ার সামনে হাজির করা হয়। এরপর পুলিশ পাঁচ দিনের হেফাজত আবেদন করা হলেও আদালত চার দিনের হেফাজত মঞ্জুর করে।

Releated Posts

জাপান থেকে নেতাজির দেহাবশেষ দেশে ফেরাতে আবেদনে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর দেহাবশেষ জাপান থেকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ চেয়ে দায়ের…

ByByNews Desk Aug 11, 2026

কংগ্রেসের গণতন্ত্রও ‘বাছাই করা’: ঝাড়খণ্ডে পড়ুয়াদের উপর পুলিশি পদক্ষেপ নিয়ে ধমেন্দ্র প্রধান

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে পড়ুয়াদের উপর পুলিশি পদক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন প্রাক্তন কেন্দ্রীয়…

ByByNews Desk Aug 11, 2026

বিহারে মাদ্রাসা ও সংস্কৃত স্কুলের শিক্ষক-কর্মীদের বকেয়া বেতন নিয়ে সরব তেজস্বী, বদলি নীতি নিয়েও প্রশ্ন

পাটনা, ১১ আগস্ট (আইএএনএস): বিহারের সাহায্যপ্রাপ্ত মাদ্রাসা ও সংস্কৃত স্কুলের শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের বকেয়া বেতন অবিলম্বে মিটিয়ে…

ByByNews Desk Aug 11, 2026

‘ইতিহাস ড. মনমোহন সিংকে সদয়ভাবেই মনে রাখবে, তিনি ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী’: সোনিয়া গান্ধী

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংকে ইতিহাস ‘নিঃসন্দেহে সদয়ভাবেই’ মনে রাখবে এবং তিনি ছিলেন শান্ত,…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top