News Flash

  • Home
  • খেলা
  • Football:পিত্রা কামিতে প্রাইজমানি ফুটবল, ফ্রেন্ডস ইউনিয়নের জয় অব্যাহত

Football:পিত্রা কামিতে প্রাইজমানি ফুটবল, ফ্রেন্ডস ইউনিয়নের জয় অব্যাহত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন।। জয় অব্যাহত রাখলো ফ্রেন্ডস ইউনিয়ন। পেলো টানা ২ ম্যাচে জয়। বৃহস্পতিবার ফ্রেন্ডস ইউনিয়ন পরাজিত করলো আকলম কামি দলকে। পিত্রাকামি সুপার কাপ প্রাইজমানি ফুটবল প্রতিযোগিতায়। খেলা হচ্ছে পিত্রা কামি স্কুল মাঠে। আসরের উদ্যোক্তা হোলি অ্যাসোসিয়েশন(‌ পিত্রা কামি ক্লাব)‌। এদিন ফ্রেন্ডস ইউনিয়ন ৩-‌১ গোলে পরাজিত করে আকলম কামি দলকে। খেলার শুরুতেই বীরবিজয় জমাতিযার গোলে এগিয়ে যায় ফ্রেন্ডস ইউনিয়ন। আকলম কামি দলের পক্ষে সমতা ফেরান লেথা জমাতিয়া। দ্বিতীয়ার্ধে জয় পেতে মরিয়া হয়ে উঠে ফ্রেন্ডস ইউনিয়ন। শুরু হয় ঝড়ো গতিতে আক্রমণ। আর ক্রমাগত আক্রমণে দিশেহারা হয়ে পড়ে আকলম কামির রক্ষণভাগের ফুটবলাররা। আর তাতেই পর পর দুটি গোল তুলে নেয় ফ্রেন্ডস ইউনিয়ন। দলের পক্ষে দুটি গোল করেন আদাং জমাতিয়া এবং জনি জমাতিয়া। খেলা পরিচালনা করেন মেজর জমাতিয়া। ২৪ বছর ধরে চলছে ওই আসর। কিন্তু এখনও একটি ভালো স্টেডিয়াম পায়নি উদ্যোক্তারা। এমনিতে ত্রিপুরার ফুটবলের আতুরঘর হিসাবে পরিচিত কিল্লা এবং পিত্রাকামি। প্রতিবছরই ওই জায়গা থেকে বহু প্রতিভাবান ফুটবলার আগরতলা লিগে খেলে থাকেন। ফলে ওই জায়গায় ভালো মাঠের ব্যবস্থা করা হলে আখেরে লাভবান হবে রাজ্যই, মনে করছেন ফুটবলপ্রেমীরা। প্রসঙ্গত:‌ আসরের চ্যাম্পিয়ন এবং রানার্স দল সুদৃশ্য ট্রফি সহ প্রাইজমানি বাবদ পাবে যথাক্রমে ৫০ এবং ৩০ হাজার টাকা। এছাড়া থাকছে আকর্ষনীয় পুরস্কার।  ‌

Releated Posts

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top