News Flash

  • Home
  • খেলা
  • National Power Lifting :জাতীয় পাওয়ার লিফটিং হায়দ্রাবাদে সাফল্যের লক্ষ্যে রওয়ানা রাজ্যদলের
Image

National Power Lifting :জাতীয় পাওয়ার লিফটিং হায়দ্রাবাদে সাফল্যের লক্ষ্যে রওয়ানা রাজ্যদলের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন।। রওয়ানা হলো ত্রিপুরা দল। হায়দরাবাদের উদ্দেশ্যে। ওই রাজ্যে অনুষ্ঠিত জাতীয় সাবজুনিয়র, জুনিয়র এবং মাস্টার্স পাওয়ার লিফটিং প্রতিযোগিতা। তাতে অংশ গ্রহণ করবে ত্রিপুরা। ৫-‌১০ জুলাই হবে আসর। আসরে অংশ নিতে বৃহস্পতিবার রওয়ানা হলো তাতে ৩০ সদস্যের রাজ্য দল অংশ নিচ্ছে। আসরে সাফল্য পাওয়ার লক্ষ্য দুবেলা কঠোর অনুশীলন করেছেন রাজ্যদলের খেলোয়াড়রা। ৭ জুন এন এস আর সি সি-‌র ভারোত্তোলন হলে হয় নির্বাচনী শিবির। তাতে ৩০ সদস্যের ত্রিপুরা দল ঘোষনা করা হয়েছিলো। নির্বাচিত খেলোয়াড়দের নিয়ে ২৯ জুন পর্যন্ত হয় বিশেষ প্রশিক্ষণ শিবির। এন এস আর সি সিতে। জাতীয় আসরে সাফল্য পাওয়া নিয়ে আশাবাদী কোচ রাণা দেব। এদিন রাজ্য ছাড়ার আগে ত্রিপুরা দলের প্রতিটি খেলোয়াড়কে যথেষ্ট আত্মবিশ্বাসী লক্ষ্য করা গেছে। কোচ রাণা দেব এবং কাজল দাসের তত্বাবধানে হয়েছে ত্রিপুরা দলের খেলোয়াড়দের বিশেষ প্রশিক্ষণ শিবির। ‌
ত্রিপুরা দল:‌ সাবজুনিয়র (‌বালক)—মহম্মদ ইসমাইল, জয়দীপ বনিক, দীপু ত্রিপুরা, ড্যানিয়েল জমাতিয়া, বরুণ শর্মা,
(‌বালিকা)—সঙ্গিতা চৌধুরি, শিখা মল্লিক, জিসা চাকমা, রঙ্গা দেবী দেববর্মা, শ্রেয়া আচার্য, সুশ্মিতা দে। জুনিয়র (‌বালক)—রজত কুমার দাস, অরিন্দম সিনহা, বিপ্রজিৎ রায়, শুভ্রদীপ সরকার, অর্পন সূত্রধর, প্রীন্স বর্মন, গোপাল সাহা। (‌বালিকা)—অনিন্দিতা সরকার, মাস্টার্স (‌১)‌‌— প্রণব ভৌমিক, স্বপন দাস, ‌‌‌‌ মাস্টার্স (‌২)— নির্মল দাস, সমীর দে, জয়ন্ত মজুমদার,  মাস্টার্স (‌৩)—অমল কুমার ঘোষ এবং কুমুদ বনিক।  কোচ:‌ রাণা দেব (‌পুরুষ), কাজল দাস (‌মহিলা), ম্যানেজার:‌ শম্ভু নাথ সাহা (‌পুরুষ), তপন কুমার আচার্য । ‌‌‌ ‌

Releated Posts

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top