News Flash

  • Home
  • খেলা
  • Sports Journalism:ইতিবাচক ক্রীড়া সাংবাদিকতা শীর্ষক আলোচনা চক্র শনিবার
Image

Sports Journalism:ইতিবাচক ক্রীড়া সাংবাদিকতা শীর্ষক আলোচনা চক্র শনিবার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন।। বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উদযাপন উপলক্ষে ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব এবার এক আলোচনা চক্রের আয়োজন করতে যাচ্ছে। এই উপলক্ষে আগামী ২রা জুলাই, শনিবার, বিকেল ৪টায় আগরতলা প্রেসক্লাবের কনফারেন্স হলে “ইতিবাচক ক্রীড়া সাংবাদিকতা” শীর্ষক আলোচনা চক্রে কয়েকজন বিশিষ্ট আলোচককেও আমন্ত্রণ জানানো হবে। পাশাপাশি স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সকল সদস্য এবং ভাতৃপ্রতিম অন্যান্য ক্লাব বা সংগঠনের সদস্য-সদস্যাদের এতে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। উল্লেখ্য, ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের নবনির্বাচিত কার্যকরী কমিটির বৈঠকে আজ, বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভাপতি সরযূ চক্রবর্তীর পৌরহিত্যে অনুষ্ঠিত বৈঠকে, ক্লাবের সকল সদস্যদের আই কার্ড তৈরীর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই উপলক্ষে সকল সদস্যদের আগামী ১৫ জুলাইয়ের মধ্যে সম্প্রতি তোলা একটি ছবি সহ প্রয়োজনীয় তথ্যাবলী জানাতে অনুরোধ করা হচ্ছে। ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সম্পাদক সুপ্রভাত দেবনাথ এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন।

Releated Posts

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top