News Flash

  • Home
  • খেলা
  • Handball:আসামে প্রিমিয়ার লিগ হ্যান্ডবল, ত্রিপুরা গার্লস টিম ঘোষিত
Image

Handball:আসামে প্রিমিয়ার লিগ হ্যান্ডবল, ত্রিপুরা গার্লস টিম ঘোষিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন।। ঘোষিত হলো ত্রিপুরা দল। আসামে প্রিমিয়ার লিগ হ্যান্ডবল প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য। ১০ জুলাই থেকে শুরু হবে আসর। চলবে ১২ জুলাই পর্যন্ত। আসাম হ্যান্ডবল সংস্থার উদ্যোগে হবে প্রথম বর্ষ ওই আসর। খেলা হবে ডি টি আর পি ইন্ডোর স্টেডিয়ামে। আসরে অংশগ্রহণের জন্য দেশের ২৯ টি রাজ্যকে আমন্ত্রণ জানানো হয়েছে। এরমধ্যে রয়েছে ত্রিপুরাও। আসরে অংশগ্রহণের জন্য ত্রিপুরা দলের নির্বাচনী শিবির অনুষ্ঠিত হয় বুধবার। এদিন সকাল ১১ টায় পুলিস মাঠে হয় নির্বাচনী শিবির। বালিকা বিভাগে। শিবির শেষে ঘোষিত হয় ত্রিপুরা দল:‌ অনুরূপা সূত্রধর,বুল্টি মালাকার, অনুস্কা মালাকার, অন্তরা দত্ত, ঝুমা দাস, গৌরি মালাকার, অঙ্কিতা দেবনাথ, করুণা দে, রিয়া শর্মা, শায়ন্তিকা দাস, লিপি বেগম, সঙ্গিতা পাল, অবন্তিকা ভৌমিক এবং মনিষা দাস। স্ট্র‌্যান্ডবাই : সাগরিকা আচার্য, প্রীতি মারাক, লক্ষ্মী মজুমদার এবং প্রীতি সরকার। রাজ্য হ্যান্ডবল সংস্থার সচিব লিটন রায় খেলোয়াড়দের নাম ঘোষনা করেন। গুয়াহাটির উদ্দেশ্যে রাজ্য দল রওনা হওয়ার আগে খেলোয়াড়রা কয়েকদিন প্রয়োজনীয় প্রশিক্ষণ নেবেন।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top