News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Arrest:কলকাতা যাওয়ার পথে আগরতলা বিমান বন্দরে ১৬টি স্বর্ণের বিস্কুট সহ ধৃত এক ব্যক্তি
Image

Arrest:কলকাতা যাওয়ার পথে আগরতলা বিমান বন্দরে ১৬টি স্বর্ণের বিস্কুট সহ ধৃত এক ব্যক্তি

আগরতলা, ২৯ জুন (হি. স.) : বিমানে কলকাতা যাওয়ার পথে স্বর্ণের বিস্কুট সহ এক ব্যক্তিকে আটক করেছে সিআইএসএফ। বিমান যাত্রী পল্লব চৌধুরীর কাছ থেকে ১৬টি স্বর্ণের বিস্কুট উদ্ধার হয়েছে। তাঁকে, কাস্টমস-র হাতে তুলে দেওয়া হয়েছে।

কাস্টম অফিসার জানিয়েছেন, আজ এমবিবি বিমান বন্দর থেকে সকাল সাড়ে এগারটায় এয়ার ইন্ডিয়ার বিমানে কলকাতা যাওয়ার পথে স্বর্ণের বিস্কুট সহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সিআইএসএফ জওয়ানরা বিমান যাত্রীদের পরীক্ষা করার সময় বিষয়টি টের পেয়েছেন। বিমান যাত্রী পল্লব চৌধুরীকে তল্লাশি করে তাঁর কাছে ১৬টি স্বর্ণের বিস্কুট পাওয়া গেছে। যার ওজন প্রায় ১ কেজি ৮৯০ গ্রাম।তিনি জানান, সিআইএসএফের কাছ থেকে ফোন পেয়ে বিমানবন্দরে ধৃত ওই ব্যক্তিকে কাস্টমস-র হেফাজতে নেওয়া হয়েছে। প্রসঙ্গত, উদ্ধার স্বর্ণের বিস্কুটের বাজারমূল্য প্রায় ৯০ লক্ষ টাকা হবে বলে অনুমান করা হচ্ছে। ইতিপূর্বে একাধিকবার বিমান বন্দরে স্বর্ণ পাচারের সময় সিআইএসএফের তল্লাশিতে ধরা পড়েছে। 

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক উদ্বোধন করা নেশামুক্ত যুব বিকশিত ভারত সংকল্প অভিযান এর ভার্চুয়াল সূচনা অনুষ্ঠানে অংশ নিলেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আজ সকালে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারা…

ByByReshmi Debnath Aug 2, 2026

ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাবার আত্মসাতের অভিযোগ, তিন রাঁধুনিকে  আটক করে বিক্ষোভ ছাত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি সংলগ্ন ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে ছাত্রীদের জন্য বরাদ্দ…

ByByReshmi Debnath Aug 2, 2026

সিপিআইএম ধর্মীয় বিভাজনের রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট:  গত কয়েকদিন ধরে সিপিআইএমের একাংশ নেতৃত্ব বিতর্কিত মন্তব্যের মাধ্যমে ধর্মীয় অস্থিরতা তৈরির চেষ্টা…

ByByReshmi Debnath Aug 2, 2026

রাজনীতি থেকে সরে শিক্ষকতায় প্রত্যাবর্তন, এমবিবি স্কুলে যোগ দিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা

আগরতলা, ২ আগস্ট: সক্রিয় রাজনৈতিক জীবন থেকে সরে এসে আবারও শিক্ষকতার পেশায় ফিরলেন রাজ্যের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা।…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top