News Flash

  • Home
  • বিদেশ
  • কলম্বিয়ার জেলে আগুনে ঝলসে মৃত বন্দি-সহ ৫১, আহত কমপক্ষে ২৪ জন
Image

কলম্বিয়ার জেলে আগুনে ঝলসে মৃত বন্দি-সহ ৫১, আহত কমপক্ষে ২৪ জন

বোগোটা, ২৯ জুন (হি.স.): জেলের মধ্যে বিশৃঙ্খলা, হাতাহাতি কাণ্ড। জেলের মধ্যেই আগুন ধরিয়ে দেয় বন্দিরা। আগুনে ঝলসে মৃত্যু হয়েছে ৫১ জনের। কলম্বিয়ার পশ্চিম প্রদেশের এক জেলে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। গত মঙ্গলবার আগুন লাগার ঘটনায় ৫১ জনের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন ২৪ জন। একাধিক নিরাপত্তারক্ষী আহত হয়েছেন।

জাতীয় কারাগার ব্যবস্থার ডিরেক্টর টিটো কাস্তেলানোস বলেছেন, মৃতরা সবাই বন্দী কিনা তা স্পষ্ট নয়। তিনি প্রাথমিকভাবে বলেছেন, ৪৯ জন মারা গিয়েছেন, তবে বিচার মন্ত্রক পরে এই সংখ্যা বাড়িয়ে জানিয়েছে ৫১ জনের মৃত্যু হয়েছে। টুলুয়া শহরের মধ্যম নিরাপত্তা কারাগারে মঙ্গলবার ভোরে দাঙ্গার চেষ্টার সময় আগুনের সূত্রপাত হয়। বিচারমন্ত্রী উইলসন রুইজ বলেছেন, দুই বন্দীর মধ্যে ঝামেলা হয়েছিল এবং তাদের মধ্যে একজন গদিতে আগুন ধরিয়ে দেয়।

Releated Posts

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতে জয়শঙ্করের সঙ্গে ভুটানের বিদেশমন্ত্রীর বৈঠক

থিম্পু, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ভুটানের মধ্যে বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বুধবার ভুটানের…

ByByNews Desk Sep 16, 2026

‘চরম অপমান’: ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নার প্রতিকৃতি স্থাপন নিয়ে শিক্ষকদের সংগঠনের তীব্র আপত্তি

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ফটো গ্যালারিতে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলি…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top