News Flash

  • Home
  • বিদেশ
  • Russia-Ukraine War: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে তাজিকিস্তান ও তুর্কমেনিস্তানে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট
Image

Russia-Ukraine War: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে তাজিকিস্তান ও তুর্কমেনিস্তানে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট

মস্কো, ২৮ জুন (হি. স.) : ইউক্রেনে রুশ আগ্রাসনের মধ্যেই বিদেশ সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার তাজিকিস্তান যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট। সেখান থেকে যাবেন তুর্কমেনিস্তানে।

রুশ প্রেসিডেন্টের মুখপাত্র জানিয়েছেন, কাস্পিয়ান সাগর দেশগুলির সঙ্গে এক সম্মেলনে যোগ দেবেন পুতিন। তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রহমানের সঙ্গে বৈঠকের কথা রয়েছে রাশিয়ার প্রেসিডেন্টের। এর আগে শেষ বার চলতি বছরে ফেব্রুয়ারির শুরুতে বিদেশ সফরে গিয়েছিলেন পুতিন। সে সময় চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করতে বেজিং গিয়েছিলেন তিনি।

অন্যদিকে, নভেম্বর মাসে ইন্দোনেশিয়ায় জি-২০ শীর্ষক সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন পুতিন। তবে তিনি সশরীরে সেখানে হাজির হবেন না কি অনলাইনে যোগ দেবেন, তা স্পষ্ট নয়।

Releated Posts

বালোচিস্তানের নওশকিতে সামরিক অবরোধ নিয়ে পাকিস্তানের সমালোচনা মানবাধিকার সংগঠনের, আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি

কোয়েটা, ২ আগস্ট (আইএএনএস): পাকিস্তানের বালোচিস্তান প্রদেশের নওশকি জেলায় দীর্ঘদিনের সামরিক অবরোধ, কারফিউ এবং অভিযানের তীব্র সমালোচনা করেছে…

ByByNews Desk Aug 2, 2026

পাঞ্জাব প্রদেশ থেকে প্রায় ১.৪ লক্ষ আফগান শরণার্থীকে ফেরত পাঠিয়েছে পাকিস্তান: রিপোর্ট

কাবুল, ২ আগস্ট (আইএএনএস): বৈধ বসবাসের নথি না থাকা বিদেশি নাগরিকদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে পাকিস্তানের পাঞ্জাব…

ByByNews Desk Aug 2, 2026

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

অতিরিক্ত ভিড় ও আইনি জটিলতায় সংকটে বাংলাদেশের শিশু উন্নয়ন কেন্দ্রগুলি, ঝুঁকিতে অপ্রাপ্তবয়স্করা: রিপোর্ট

ঢাকা, ১ আগস্ট (আইএএনএস): অতিরিক্ত ভিড়, দীর্ঘসূত্রিতার বিচারপ্রক্রিয়া এবং পরিকাঠামোগত ঘাটতির কারণে বাংলাদেশের শিশু উন্নয়ন কেন্দ্রগুলি (চাইল্ড ডেভেলপমেন্ট…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top