News Flash

  • Home
  • দেশ
  • Economy:অর্থনীতিতে চিনকে টেক্কা, ষাট হাজার কোটি ডলারের প্যাকেজ ঘোষণা জি-৭ সদস্যদের
Image

Economy:অর্থনীতিতে চিনকে টেক্কা, ষাট হাজার কোটি ডলারের প্যাকেজ ঘোষণা জি-৭ সদস্যদের

শ্লোস এলমাউ, ২৭ জুন (হি.স.): চিনের পালটা হিসেবে নানা দেশের উন্নয়নের জন্য ষাট হাজার কোটি ডলারের প্যাকেজ ঘোষণা করেছে জি-৭ এর সদস্য দেশগুলি। ভারতের গ্রামোন্নয়নেও ব্যবহৃত হবে এই প্যাকেজের একটি অংশ। তবে এটাই প্রথম বার নয়। এর আগেও জি-৭ এর পক্ষ থেকে উন্নয়ন প্রকল্প শুরু করার চেষ্টা হয়েছিল। কিন্তু তা বাস্তবায়িত হয়নি।

বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের মাধ্যমে মূলত দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলিকে উন্নয়নের জন্য আর্থিক সহায়তা দিত চিন। সাহায্যের নামে এই ঋণ নিয়ে পাকিস্তান, শ্রীলঙ্কার মতো বেশ কিছু দেশে পরিকাঠামোর উন্নতি করা হয়েছে বলে জানা যায়। তবে সাহায্য করার নেপথ্যে অন্য উদ্দেশ্য ছিল চিনের। ঋণের জালে উন্নয়নশীল দেশগুলিকে বেঁধে ফেলে আধিপত্য বিস্তার করার পরিকল্পনা ছিল। তাদের আগ্রাসী মনোভাবকে আটকাতেই নতুন করে আর্থিক সাহায্যের প্যাকেজ ঘোষণা করেছে চিন বিরোধী দেশগুলি।

এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘পার্টনারশিপ ফর গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইনভেস্টমেন্ট’, সংক্ষেপে পিজিআইআই। রবিবার জি-৭ সম্মেলনের প্রথম দিনেই এই প্রকল্প ঘোষণা করেন সাত দেশের রাষ্ট্রপ্রধান। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, “অনেক সময়েই উন্নয়নশীল দেশগুলিতে উপযুক্ত পরিকাঠামো থাকে না। তার ফলে অতিমারীর মতো বিশাল ধাক্কা সামলাতে সমস্যা হয়।” তিনি আরও জানিয়েছেন, শুধুমাত্র মানবতার খাতিরে নয়, নিরাপত্তার কারণেও জি-৭ পক্ষ থেকে এই প্যাকেজ ঘোষণা করা হয়েছে।

তবে পরিষ্কার ভাবে জানিয়ে দেওয়া হয়েছে, এই প্যাকেজ কোনও অনুদান নয়। ঋণ হিসাবেই আর্থিক সাহায্য দেওয়া হবে। ফলে লাভবান হবে ঋণদাতারাও। বাইডেন জানিয়েছেন, আমেরিকা থেকে এই প্রকল্পে কুড়ি হাজার কোটি ডলার বিনিয়োগ করা হবে। মূলত পরিবেশ উন্নয়নের কাজেই অর্থ ব্যয় করতে চায় বাইডেনের দেশ। গণতান্ত্রিক দেশগুলির সঙ্গে সহযোগিতা করলে বিপর্যয়ের মধ্যে পড়তে হয় না, সেই কথাও বোঝা যাবে এই প্রকল্পের ফলে, এমনটাই দাবি করেছেন বাইডেন। ভারতীয় উদ্যোগপতিদেরও এই প্যাকেজের মাধ্যমে সাহায্য করা হবে। পরিবেশের উন্নতি, গ্রামীণ এলাকার বিকাশের কাজে এই অর্থ ব্যবহার করতে হবে।

Releated Posts

মদন মিত্র-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তল্লাশি, বিজেপিকে তোপ কীর্তি আজাদের

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ শনিবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করলেন, বিরোধী…

ByByNews Desk Jun 13, 2026

গুজরাটে ফ্ল্যাটে হানা, ৮৬.৩১ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার; পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ

ভাদোদরা, ১৩ জুন (আইএএনএস): গুজরাটের ভাদোদরার আলকাপুরি এলাকায় একটি আবাসন থেকে প্রায় ৮৬.৩১ লক্ষ টাকা মূল্যের হাইব্রিড গাঁজা…

ByByNews Desk Jun 13, 2026

বেঙ্গালুরুর উপকণ্ঠে মার্সিডিজ দুর্ঘটনায় তরুণীর মৃত্যু, অল্পের জন্য রক্ষা চালকের

বেঙ্গালুরু, ১৩ জুন (আইএএনএস): বেঙ্গালুরুর উপকণ্ঠে বেঙ্গালুরু-চেন্নাই এক্সপ্রেসওয়ে-এ ভয়াবহ পথদুর্ঘটনায় ২৮ বছর বয়সি এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার…

ByByNews Desk Jun 13, 2026

ছত্তীসগঢ়ে বড় নকশাল চক্রান্ত ভেস্তে দিল সিআরপিএফ, উদ্ধার বিপুল অস্ত্র ও বিস্ফোরক

রায়পুর, ১৩ জুন (আইএএনএস): ছত্তীসগঢ়ে নকশালবিরোধী অভিযানে বড় সাফল্য পেল কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনী (সিআরপিএফ)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top