News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় উপনির্বাচনে সরব প্রচার সমাপ্ত, প্রশাসনের নজরদারি শুরু
Image

ত্রিপুরায় উপনির্বাচনে সরব প্রচার সমাপ্ত, প্রশাসনের নজরদারি শুরু

আগরতলা, ২১ জুন (হি. স.) : ত্রিপুরায় উপনির্বাচনে সরব প্রচার সমাপ্ত হয়েছে। অন্তিম দিনে সমস্ত রাজনৈতিক দলই ঝড়ো প্রচারে ব্যস্ত ছিল। বিজেপি আগরতলায় টমটম মিছিল করেছে। কংগ্রেস প্রার্থীদের নিয়ে বাইক মিছিলে সামিল হয়েছে। তেমনি, তৃণমূল কংগ্রেস এবং বামফ্রন্টও প্রচারের শেষভাগে এসে ভোটারদের মন পেতে আপ্রাণ চেষ্টা করেছে। এদিন, সরব প্রচার সমাপ্ত হতেই প্রশাসনের উদ্যোগে বিভিন্ন এলাকায় নজরদারি শুরু হয়ে গেছে। জেলাশাসক ও জেলা পুলিশ সুপার নিরাপত্তা বাহিনীকে সাথে নিয়ে টহল দিতে শুরু করেছেন।

আজ অন্তিম দিনের প্রচারে বিজেপি প্রার্থী ডা: মানিক সাহার সাথে ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও ত্রিপুরার বিজেপি প্রভারী সাংসদ বিনোদ সোনকর। কংগ্রেস এদিন আগরতলায় দুই প্রার্থীকে খোলা বাসে বসিয়ে বাইক মিছিল করেছে। তৃণমূল কংগ্রেস বরাবরের মতোই পশ্চিমবঙ্গ থেকে তারকা এনে সরব প্রচার সেরেছে। বামেরা তাঁদের নিজস্ব কায়দায় বাড়ি বাড়ি ঘুরেছে। আগামী ২৩ জুন ত্রিপুরায় চারটি আসনে উপনির্বাচন হবে।

Releated Posts

জনকল্যাণমুখী বিভিন্ন প্রকল্পের কাজ সময়মতো শেষ করা এবং কাজের গুণমান বজায় রাখা, জনগণের প্রতি প্রশাসনের দায়বদ্ধতাকে আরও সুদৃঢ় করবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ মে : নগর উন্নয়নের স্বার্থে বিভিন্ন প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা, কাজের গুণমান বজায়…

ByByNews Desk May 2, 2026

আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ অ্যান্ড আইজিএম হাসপাতালে ‘কলেজ বায়োটেক ক্লাবের’ উদ্বোধন

আগরতলা, ২ মে : আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ অ্যান্ড আইজিএম হাসপাতালে গত ২৮ এপ্রিল “কলেজ বায়োটেক ক্লাব”-এর আনুষ্ঠানিক…

ByByNews Desk May 2, 2026

টানা বৃষ্টিতে ত্রিপুরার ৬ হাজার হেক্টর জমির ফসল বিধ্বস্ত, ক্ষতির পরিমাণ ৫৯ কোটি টাকা: কৃষি মন্ত্রী

অগরতলা, ২ মে: প্রবল বৃষ্টিপাত কৃষি ও উদ্যানপালনের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়ায়। জলাবদ্ধতা, বন্যা, মাটিক্ষয় ও ফসল…

ByByNews Desk May 2, 2026

২০২৫-২৬ অর্থবর্ষে শক্ত অবস্থানে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, ব্যবসা ছাড়াল ১৫,৪২২ কোটি

আগরতলা, ২ মে : ২০২৫-২৬ অর্থবর্ষে উল্লেখযোগ্য সাফল্যের সাক্ষী থাকল ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। আজ প্রজ্ঞা ভবন-এ আয়োজিত বার্ষিক…

ByByTaniya Chakraborty May 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top