News Flash

  • Home
  • প্রধান খবর
  • জওয়ানদের তৎপরতা; লাদাখ, সিকিমে যোগাভ্যাস আইটিবিপি-র হিমবীরদের
Image

জওয়ানদের তৎপরতা; লাদাখ, সিকিমে যোগাভ্যাস আইটিবিপি-র হিমবীরদের

নয়াদিল্লি, ২১ জুন (হি.স.): শুরু থেকেই ধারাবাহিক ভাবে আন্তর্জাতিক যোগ দিবস পালন করে আসছে ভারতীয় সামরিক বাহিনী। অষ্টম আন্তর্জাতিক দিবসেও ব্যতিক্রম হল না। মঙ্গলবার সূর্যের আলো ফুটতেই যোগাভ্যাস করলেন ইন্দো-তিব্বতি পুলিশ (আইটিবিপি)-এর হিমবীররা। হিমাচল প্রদেশে ১৬,৫০০ ফুট উচ্চতায় ইন্দো-তিব্বতি বর্ডার পুলিশের জওয়ানরা যোগ ব্যায়াম করেন। লাদাখে ১৭,০০০ ফুট উচ্চতায় যোগ ব্যায়াম করেছেন আইটিবিপি জওয়ানরা।

সিকিমে ১৭ হাজার ফুট উচ্চতায়, বরফের মধ্যেই আইটিবিপি জওয়ানরা যোগাভ্যাস করেছেন। উত্তরাখণ্ডে ১৬ হাজার ও ১৪,৫০০ ফুট উচ্চতায় উৎসাহের সঙ্গে যোগব্যায়াম করেছেন আইটিবিপি জওয়ানরা। সীমান্ত সুরক্ষার দায়িত্বে যারা রয়েছেন আইটিবিপি-র হিমবীর। শ্রীনগরে যোগ দিবস পালন করেছেন সিআরপিএফ জওয়ানরা। শুধু পাহাড় চুড়োতেই নয়, প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে দেশের অন্যত্রও যোগাভ্যাস করেছেন সামরিক বাহিনীর জওয়ানরা।

Releated Posts

ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি…

ByByNews Desk Sep 9, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ রাজ্যপাল আর এন রবির

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে গতি আনতে নতুন অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ করলেন…

ByByNews Desk Sep 9, 2026

কোচবিহারে ৯০ লক্ষ টাকার সোনার বিস্কুটসহ যুবক গ্রেফতার

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানার সাহেবগঞ্জ এলাকায় নিয়মিত নাকা চেকিংয়ের সময় ৬৮১ গ্রামেরও বেশি…

ByByNews Desk Sep 9, 2026

উৎসবের মরশুমে সোনা কেনায় লাগাম টানার মোদির আবেদন, অর্থনীতি বনাম রাজনৈতিক সমীকরণের প্রশ্ন

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উৎসবের মরশুমের আগে ভারতীয়দের অপ্রয়োজনীয় সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top