News Flash

  • Home
  • দিনের খবর
  • একনাথকে প্রকৃত শিব সৈনিক বললেন রাউত, সঞ্জয়কে তোপ চন্দ্রকান্তের
Image

একনাথকে প্রকৃত শিব সৈনিক বললেন রাউত, সঞ্জয়কে তোপ চন্দ্রকান্তের

মুম্বই, ২১ জুন (হি.স.) : শিবসেনার যে নেতার জন্য সঙ্কটের মুখে মহারাষ্ট্র সরকার, সেই একনাথ শিন্ডে-কে প্রকৃত শিব সৈনিক বললেন শিবসেনার নেতার সঞ্জয় রাউত। মঙ্গলবার সঞ্জয় রাউত বলেছেন, “একনাথ শিন্ডেকে আমি খুব ভালো করে জানি। তিনি একজন প্রকৃত শিব সৈনিক। কোনও শর্ত ছাড়াই তিনি আবার ফিরে আসবেন।” সঞ্জয় রাউত এদিন সকালে জানান, শিবসেনার কয়েকজন বিধায়ক ও একনাথ শিন্ডে-র খোঁজ পাওয়া যাচ্ছে না। মহারাষ্ট্র সরকারের পতনের চেষ্টা করা হচ্ছে। কিন্তু, বিজেপিকে মনে রাখতে হবে যে রাজস্থান অথবা মধ্যপ্রদেশের থেকে খুব আলাদা মহারাষ্ট্র।

এদিকে, সঞ্জয় রাউতের বিরুদ্ধে তোপ দেগে মহারাষ্ট্র বিজেপির রাজ্য সভাপতি চন্দ্রকান্ত পাটিল বলেছেন, সঞ্জয় রাউতের উস্কানিমূলক বক্তব্যের কারণে তাঁদের দলে সমস্যা দেখা দিয়েছে। মানুষ সহ্য করবে না – একনাথ শিন্ডের বিদ্রোহ একটি উদাহরণ। সঞ্জয় রাউতের উচিত নম্রভাবে কথা বলা। তার প্রতিটি বিষয়ে কঠোরভাবে কথা বলার দরকার নেই। একনাথ শিন্ডে ও কয়েকজন বিধায়ক উধাও হয়ে যাওয়া প্রসঙ্গে চন্দ্রকান্ত বলেছেন, আমরা গোটা ঘটনার দিকে নজর রাখছি। এখনই কোনও কিছু বলা ঠিক হবে না। আমরা সমস্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

Releated Posts

জারাঙ্গে পাটিলের অনশন প্রত্যাহারে স্বস্তি ফড়নবিশের, ১৩ দাবির ১২টিই মেনে নেওয়া হয়েছে বলে দাবি

সম্ভাজিনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মারাঠা সংরক্ষণ আন্দোলনের নেতা মনোজ জারাঙ্গে পাটিল ২০ দিনের অনশন শেষ করায় স্বস্তি প্রকাশ…

ByByNews Desk Sep 17, 2026

দিশা সালিয়ানের বাবার ৫০০ কোটি টাকার মানহানির নোটিস আদিত্য ঠাকরে ও অনিল দেশমুখকে

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত দিশা সালিয়ানের বাবা সতীশ সালিয়ান শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে এবং মহারাষ্ট্রের প্রাক্তন…

ByByNews Desk Sep 17, 2026

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top