News Flash

  • Home
  • প্রধান খবর
  • Suicide :বারুইপুরে স্বামীর মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যেই আত্মঘাতী স্ত্রী
Image

Suicide :বারুইপুরে স্বামীর মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যেই আত্মঘাতী স্ত্রী

বারুইপুর, ১৯ জুন (হি.স.): দক্ষিণ ২৪ পরগণার বারুইপুরে মর্মান্তিক ঘটনা। স্বামীর মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যেই আত্মঘাতী হয়েছেন স্ত্রী। স্বামী বিয়োগ সহ্য করতে পারেননি তিনি। ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। উদ্ধার হয়েছে মৃতার স্যুইসাইড নোট। মৃতদেহ উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

রবিবার সকালের ঘটনা। আত্মহত্যার মর্মান্তিক এই ঘটনা ঘটেছে বারুইপুর পুরসভায়। মৃত দম্পতির বাড়ি ওই পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের মাস্টার পাড়ার এসডিপিও অফিসের পেছেনে। পুলিশের প্রাথমিক অনুমান, স্বামীর মৃত্যু সহ্য করতে না পেরে শোকে আত্মহত্যা করেছেন স্ত্রী। মৃতার নাম মলি বসু। বয়স আনুমানিক প্রায় ৪৫ বছর।

জানা গিয়েছে, স্বামী প্রেমানন্দ বসু ও স্ত্রী মলি বসু থাকতেন এলাকার একটি বহুতল আবাসনে। ওই আবাসনের ৪ চলায় থাকতেন দম্পতি। তাঁদের কোনও সন্তান ছিল না। স্বামীর ফুসফুস ও একাধিক শারীরিক সমস্যা ছিল। তাঁকে গত শনিবার ভর্তি করা হয়েছিল বারুইপুর হাসপাতালে। জানা গিয়েছে, ওই রাতেই মৃত্যু হয়েছিল স্বামীর। স্বামীর মৃত্যুর খবর পেতেই ভেঙে পড়েছিলেন স্ত্রী। তার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করা হয়েছে স্ত্রীর ঝুলন্ত দেহ।

পুলিশের প্রাথমিক অনুমান, মানসিক ভাবে অবসাদগ্রস্ত হয়েই আত্মহত্যা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ডায়েরি। সেখানে লেখা ছিল, তাঁর মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। মৃতার দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য দেখা গিয়েছে। নেমে এসেছে শোকের ছায়া।

Releated Posts

খার্গের দাবি, ‘কেন্দ্রীয় সরকারের হাতের পুতুল’ হয়ে গিয়েছেন সিইসি, অবিলম্বে অপসারণের দাবি

নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে অবিলম্বে পদ থেকে সরানোর দাবি জানালেন কংগ্রেস সভাপতি…

ByByNews Desk Sep 29, 2026

বিশ্ব আরও বহুমেরু ব্যবস্থার দিকে এগোচ্ছে: জয়শঙ্কর

নিউইয়র্ক, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): পরিবর্তিত মার্কিন অবস্থান, চিনের সঙ্গে তার সম্পর্ক এবং পুরনো বাণিজ্যিক ধারণাগুলির পরিবর্তনের মধ্যে বিশ্ব…

ByByNews Desk Sep 29, 2026

পাকিস্তান থেকে আসা সন্ত্রাস নিয়ে ভারতের উদ্বেগে মার্কিন সংবেদনশীলতার অভাব সম্পর্কে অসন্তোষ: জয়শঙ্কর

নিউইয়র্ক, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তান থেকে আসা সন্ত্রাস নিয়ে ভারতের উদ্বেগের প্রতি আমেরিকার যথেষ্ট সংবেদনশীলতার অভাব ভারত-মার্কিন সম্পর্কের…

ByByNews Desk Sep 29, 2026

ভারত-চিন সম্পর্কের উন্নতি, তবে সীমান্তই মূল বিষয়: জয়শঙ্কর

নিউইয়র্ক, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): সীমান্ত অচলাবস্থার সময়ের তুলনায় ভারত-চিন সম্পর্কের উন্নতি হয়েছে। তবে দুই দেশের সম্পর্ক কতটা স্বাভাবিক…

ByByNews Desk Sep 29, 2026
Scroll to Top