নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুন৷৷ ডিপ্রাইভড রিটার্নিং মুভমেন্ট কমিটির পক্ষ থেকে আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয় সোমবার৷ আগামী একুশে জুন আসাম আগরতলা জাতীয় সড়কে কমিটির পক্ষ থেকে ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে রাস্তা অবরোধের ঘোষণা করা হয়েছিল৷ মঙ্গলবার কমিটির সাধারণ সম্পাদক অমৃত রিয়াং রাস্তা অবরোধের ঘোষণা প্রত্যাহার করেছেন৷ তিনি জানান গত ১৩ জুন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী এবং অন্যান্য আধিকারিকরা তাদের সঙ্গে বৈঠকে মিলিত হয়েছেন৷ এই বৈঠকে তাদের দাবিগুলি মেনে নিয়েছে সরকার৷ তাই তারা তাদের রাস্তা অবরোধ প্রত্যাহার করেছেন৷ ৯ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলো হলো প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর, তাদের সন্তানদের পড়াশোনার সুযোগ প্রদান করা ইত্যাদি৷

Tripura:আন্দোলন প্রত্যাহার করল আত্মসমর্পণকারী জঙ্গীরা
Releated Posts
আগরতলা বিমানবন্দরে সিআইএসএফ জওয়ানদের জন্য ড্রোন সচেতনতা প্রদর্শনী, নিরাপত্তা জোরদারে উদ্যোগ আসাম রাইফেলসের
আগরতলা, ১২ জুন: আধুনিক প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহার এবং ড্রোনভিত্তিক সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে আগরতলা বিমানবন্দরে সিআইএসএফ…
নূতননগরে প্রশাসনের তৎপরতায় রুখে দেওয়া হল বাল্যবিবাহ
আগরতলা, ১২ জুন: পশ্চিম ত্রিপুরা জেলার নূতননগর এলাকায় প্রশাসনের দ্রুত ও সফল হস্তক্ষেপে একটি সম্ভাব্য বাল্যবিবাহ রোধ করা…
শান্তিরবাজারে বাড়ছে চুরির ঘটনা, নৈশকালীন টহল নিয়ে প্রশ্ন ব্যবসায়ীদের
শান্তিরবাজার, ১২ জুন: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক চুরির ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে ব্যবসায়ী মহল এবং…
ত্রিপুরা সফরে অসমের রাজ্যসভার সাংসদ কনক পুরকায়স্থ, একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে ‘বিকশিত ভারত ২০৪৭’-এর বার্তা
আগরতলা, ১২ জুন: অসমের রাজ্যসভার সাংসদ কনক পুরকায়স্থ ত্রিপুরায় একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ…


















