ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন।। স্থগিত হওয়া রাজ্য স্কুল রেটিং দাবা প্রতিযোগিতা শুরু হবে ১০ জুলাই। চলবে ১১ জুলাই পর্যন্ত। এ আই সি এফ এবং রাজ্য দাবা সংস্থার উদ্যোগে দুদিনব্যাপী রাজ্য স্কুল দাবা শুরু হওয়ার কথা ছিলো রবিবার থেকে। কিন্তু মুষলধারে বৃষ্টির জন্য স্থগিত রাখা হয়েছে আসর। এদিন রাজ্য সংস্থার পক্ষ থেকে আসরের নতুন দিনক্ষণ ঘোষনা করা হয়। রেকর্ড সংখ্যক বৃষ্টিতে রাজ্যের বিভিন্ন জায়গায় জল জমে থাকায় দাবাড়ুদের পক্ষে আসরে অংশ নেওয়া নিয়ে সমস্যা দেখা দিয়েছিলো। তাই বাধ্য হয়েই রাজ্য সংস্থার স্থগিত রেখেছিলো আসর। পরে এদিন নতুন করে দিনক্ষণ ঘোষনা করা হয়। প্রসঙ্গত:৪৪ তম চেস আলিম্পিয়াডকে সামনে রেখেই হবে ওই আসর। প্রতিযোগিতায় সেরা দুইজন বালক এবং বালিকাদের পাশাপাশি সরকারি বিদ্যালয় থেকে সেরা একজন করে ছেলে এবং মেয়ে- মোট ৬ জনকে চেন্নাই অলিম্পিয়াড বিশ্ব বরেন্য দাবাড়ুদের খেলা দেখার সুযোগ করে দেবে ফেডারেশন বিনা খরচে।

Chess : রাজ্য রেটিং স্কুল দাবা পিছিয়ে ১০-১১ জুলাই
Tags:
Releated Posts
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…
শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…


















