News Flash

  • Home
  • প্রধান খবর
  • Accident : মাঝ আকাশে আগুন! পাটনায় ফিরল দিল্লীগামী বিমান, সুরক্ষিত সমস্ত যাত্রীরা
Image

Accident : মাঝ আকাশে আগুন! পাটনায় ফিরল দিল্লীগামী বিমান, সুরক্ষিত সমস্ত যাত্রীরা

পাটনা, ১৯ জুন (হি.স.): মাঝ আকাশে পাখির ধাক্কায় আগুন ধরে গেল দিল্লিগামী স্পাইসজেট বিমান সংস্থার একটি বিমানে, যান্ত্রিক গোলযোগ ও বিমানে আগুন ধরে যাওয়ার কারণে দিল্লি উড়ে যাওয়ার পরিবর্তে পাটনা বিমানবন্দরেই ফিরে আসে স্পাইসজেট বিমান সংস্থার ওই বিমান।

দিল্লিগামী ওই যাত্রীবাহী বিমানে মাঝ আকাশে আচমকাই আগুন লাগে। রবিবার পাটনা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে যাত্রা করেছিল বিমানটি। কিন্তু টেক অফ করার কিছুক্ষণ পরেই আগুন লেগে যায় বিমানের একাংশে। যার জেরে ফের পাটনা বিমানবন্দরে জরুরী অবতরণ করানো হয় বিমানটিকে। প্রযুক্তিগত ত্রুটি থাকার কারণেই এই বিপত্তি বলে প্রাথমিকভাবে মনে করা হয়। পরে ডিজিসিএ জানিয়েছে, বিমানের ডানায় পাখির আঘাতেই এই বিপত্তি ঘটে। তার জেরেই বিমানের ইঞ্জিনে আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে ইঞ্জিন বন্ধ করে নিরাপদে অবতরণ করেন পাইলট।
বিমানটিতে ১৮৫ জন যাত্রী সফর করছিলেন। তাঁরা সবাই সুরক্ষিত আছেন বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। পাটনার জেলাশাসক চন্দ্রশেখর সিং জানিয়েছেন, টেক-অফের পরই এসজি ৭২৫ স্পাইসজেট বিমানের ডানায় প্রথমে আগুন দেখতে পান স্থানীয়রা। তার পরই জেলা প্রশাসন ও বিমানবন্দর কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়। বিমানে ১৮৫ জন যাত্রী ছিলেন, সকলকেই নিরাপদে উদ্ধার করা হয়েছে।
পাটনা বিমানবন্দরের ডিরেক্টর জানিয়েছে, যাত্রীদের জন্য বিকল্প বিমানের ব্যবস্থা করেছে স্পাইসজেট কর্তৃপক্ষ। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন জানিয়েছে, দিল্লিগামী স্পাইসজেট বিমানটি পাখির আঘাতে পাটনায় ফিরে আসে এবং একটি ইঞ্জিন বন্ধ হয়ে যায়, সমস্ত যাত্রী নিরাপদ।

Releated Posts

নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে বিহারের দরভাঙ্গা ও বেগুসরাইয়ে ছাত্র বিক্ষোভে উত্তেজনা, লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস পুলিশের

পাটনা, ২৩ জুলাই (আইএএনএস) : নিট প্রশ্নফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বিহারের বিভিন্ন জেলায় ছাত্রদের…

ByBySandeep Biswas Jul 23, 2026

সিজেপি-র ছাত্র আন্দোলন ‘দুর্বল’ করতে রাহুলের সমান্তরাল কর্মসূচি, কংগ্রেসকে নিশানা আপের সৌরভ ভরদ্বাজ

নয়াদিল্লি, ২৩ জুলাই (আইএএনএস): রাজধানীতে সিজেপি (ককরোচ জনতা পার্টি)-র নেতৃত্বে চলা ছাত্র আন্দোলন ঘিরে আম আদমি পার্টি (আপ)…

ByByNews Desk Jul 23, 2026

আসিয়ানের কেন্দ্রীয় ভূমিকা ও অবাধ ইন্দো-প্যাসিফিকের প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত জয়শঙ্করের

ম্যানিলা, ২৩ জুলাই (আইএএনএস): আসিয়ানের কেন্দ্রীয় ভূমিকা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং একটি অবাধ, উন্মুক্ত ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক গড়ে তোলার…

ByByNews Desk Jul 23, 2026

সংসদ চত্বরে বিরোধীদের বিক্ষোভ, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় বিরোধী শিবির

নয়াদিল্লি, ২৩ জুলাই (আইএএনএস): নীট প্রশ্নফাঁস ও পরীক্ষায় অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার সংসদ…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top