News Flash

  • Home
  • খেলা
  • Debarpreet : অমরপুরের সিনিয়র ক্লাব ক্রিকেটের ফাইনালে দেবারপ্রীত – বিবেকানন্দ
Image

Debarpreet : অমরপুরের সিনিয়র ক্লাব ক্রিকেটের ফাইনালে দেবারপ্রীত – বিবেকানন্দ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন।। ফাইনাল ম্যাচটি আগামীকাল হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তা পুরোটাই নির্ভর করছে আবহাওয়া এবং মাঠের পরিস্থিতির উপর। অমরপুরে সিনিয়র ক্লাব ক্রিকেটের ফাইনালে খেলবে দেবারপ্রীত ক্রিকেট একাডেমি ও বিবেকানন্দ ক্লাব। ক্রীড়া সূচি অনুযায়ী আজ, রবিবার ফাইনাল ম্যাচটি হওয়ার কথা ছিল। কিন্তু অতি বর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগের পরিপ্রেক্ষিতে আজ ম্যাচটি অনুষ্ঠিত হয়নি। আগামীকালও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাভাবিক কারণেই ফাইনাল ম্যাচটি নিয়ে সন্দেহ রয়েছে। তবে তা পুরোটাই নির্ভর করছে আবহাওয়া ও মাঠের পরিস্থিতির উপর। বলাবাহুল্য, শনিবারে দেবারপ্রীত ক্রিকেট একাডেমি ও আরসিসি-র মধ্যে কোয়ালিফায়ার-টু ম্যাচটি বৃষ্টির জন্যই অনুষ্ঠিত হতে পারেনি। লিগের পয়েন্ট এবং রানরেটের বিচার করে দেবারপ্রীত ক্রিকেট একাডেমিকে ফাইনালে খেলার ছাড়পত্র দেওয়া হয়েছে। দেবারপ্রীত ক্রিকেট একাডেমির রান রেট ১.২৪৩, অপর দিকে আরসিসি-র রান রেট ১.১০৮। দু’দল পাঁচটি করে ম্যাচ খেলে সমসংখ্যক ১৪ করে পয়েন্ট সংগ্রহ করে সমপর্যায়ে থাকলেও রানরেটের বিচারে দেবারপ্রীত ক্রিকেট একাডেমির ফাইনালে খেলা নিশ্চিত হয়েছে।

Releated Posts

ভারতে ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপ আয়োজন অলিম্পিক আন্দোলনের প্রতি ভারতের অঙ্গীকারকে আরও মজবুত করবে: আইওএ

নয়াদিল্লি, ১৩ আগস্ট (আইএএনএস): ২০২৬ সালের বিএডব্লিউএফ বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের জন্য বিশ্ব ব্যাডমিন্টন সম্প্রদায়কে নয়াদিল্লিতে স্বাগত জানাল ভারতীয়…

ByByNews Desk Aug 13, 2026

সিনকফিল্ড কাপে বিশ্ব চ্যাম্পিয়নশিপের চ্যালেঞ্জার সিনদারভকে হারিয়ে চমক প্রজ্ঞানানন্দার

সেন্ট লুইস, ১২ আগস্ট (আইএএনএস): সিনকফিল্ড কাপের দ্বিতীয় রাউন্ডে বিশ্ব চ্যাম্পিয়নশিপের চ্যালেঞ্জার জাভোখির সিনদারভকে হারিয়ে বড় চমক দিলেন…

ByByNews Desk Aug 12, 2026

ধর্ষণের অভিযোগে বাংলার ক্রিকেটার ও আইপিএল তারকা অভিষেক পোড়েল গ্রেফতার

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): ধর্ষণ, অপরাধমূলক ভয় দেখানোসহ একাধিক গুরুতর অভিযোগে দায়ের হওয়া মামলায় বাংলার ক্রিকেটার তথা আইপিএলে…

ByByNews Desk Aug 11, 2026

‘মেসি ডিলে’ লাল কার্ড! কেরলে আর্জেন্টিনা সফরের প্রস্তাবে অনিয়মের অভিযোগ, সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী

তিরুবনন্তপুরম, ১১ আগস্ট (আইএএনএস): লিওনেল মেসি ও আর্জেন্টিনা ফুটবল দলকে কেরলে আনার আগের বাম সরকারের ব্যর্থ উদ্যোগ ঘিরে…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top