News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াইয়ে নেশা সামগ্রী সহ ধৃত যুবক পুলিশ রিমান্ডে
Image

খোয়াইয়ে নেশা সামগ্রী সহ ধৃত যুবক পুলিশ রিমান্ডে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন৷৷ খোয়াইয়ে হেরোইন সহ বাইক আরোহী এক যুবককে জালে তুলেছে পুলিশ৷বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য ধৃত যুবককে আদালত থেকে তিন দিনের জন্য নিজেদের হেফাজতে নিয়ে গেছে৷ জানা যায়, বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে খোয়াই থানার পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় খোয়াই-মোহনপুর-আগরতলা সড়কের পহরমুড়ায় যানবাহন চেকিংয়ের সময় শহর অভিমুখে দ্রুতগতিতে আসা একটি মোটর বাইক আটক করে৷ বাইকটিতে তের গ্রাম হিরোইন উদ্ধার করে পুলিশ৷যার অর্থমূল্য আনুমানিক এক লক্ষ টাকা৷পুলিশ বাইক আরোহী যুবক কল্যানপুর থানাধীন মাইয়ূং বেকরেঙ পাড়ার টুম্বা দেববর্মাকে হিরোইন সহ গ্রেপ্তার করে৷ আটক করে মোটর বাইকটিকেও৷ ধৃতের বিরুদ্ধে এন ডি পি এস আইনে  মামলা নিয়ে শুক্রবার তাকে আদালতে তুলে৷ জিজ্ঞাসাবাদের জন্য আদালত থেকে পুলিশ ধৃত টুম্বা দেববর্মাকে তিন দিনের জন্য নিজেদের হেফাজতে নিয়ে গেছে৷

বিজেপি সিবিআই এবং ইডিকে নিজের স্বার্থে ব্যবহার করে চলেছে, অভিযোগ তৃণমূলের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন৷৷  শনিবার ধর্মনগরের জেলা তৃণমূল ভবনে এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত হন প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি সুবল ভৌমিক, আসাম প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি রিপন বোড়া, উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী প্রকাশ দাস, পশ্চিমবঙ্গের বিধায়ক উত্তম বারিক, ছাত্রনেত্রী জয়া দত্ত ,যুবারাজনগর বিধানসভা উপনির্বাচনের প্রার্থী মৃণাল কান্তি দেবনাথ সহ অন্যান্য তৃণমূল নেতারা৷ 

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top