News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরা : অতি বর্ষণের ফলে উদ্ভুত সার্বিক পরিস্থিতি পর্যালোচনা মুখ্যমন্ত্রীর
Image

ত্রিপুরা : অতি বর্ষণের ফলে উদ্ভুত সার্বিক পরিস্থিতি পর্যালোচনা মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৮ জুন (হি. স.) : অতি বর্ষণের ফলে উদ্ভুত রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ মহাকরণে এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে মিলিত হন। বৈঠকে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে অসম-আগরতলা জাতীয় সড়ক বিচ্ছিন্ন হওয়া, ভূমিধসে বিধ্বস্ত রেলপথের সারাই-এর কাজের সর্বশেষ অগ্রগতি, বাংলাদেশের ঢাকা হয়ে আগরতলা-কলকাতা সড়কপথে বিকল্প যোগাযোগ ব্যবস্থা, রাজ্যের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর যোগান এবং আগরতলা সহ রাজ্যের বিভিন্ন এলাকার জলমগ্ন পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেছেন তিনি।


সম্প্রতি অতি বর্ষণে মেঘালয়ের খাসিয়া হিলসে ভূমিধসের ফলে রাজ্যের সাথে সড়ক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পরেছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী ডাঃ সাহা উদ্ভুত পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রীদেরকে চিঠি পাঠিয়ে বিস্তারিত অবগত করেছেন এবং টেলিফোনে নিয়মিত যোগাযোগ রাখছেন, যাতে দ্রুত রাস্তা সারাই-এর পর সড়ক যোগাযোগ চালু করা যায়। মেঘালয়ের ভূমিধস এলাকার সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যের পরিবহণ দপ্তরের উত্তর জেলার একজন পদস্থ আধিকারিককে ক্ষতিগ্রস্ত এলাকায় পাঠানো হয়েছে।
আজকের এই পর্যালোচনা বৈঠকে গত দুদিনের বর্ষণের ফলে আগরতলাসহ রাজ্যের বিভিন্ন জায়গায় জলমগ্ন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের দ্রুত ত্রাণ ও উদ্ধার কাজের বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। আশ্রয় শিবিরগুলিতে ঔষধপত্রসহ প্রয়োজনীয় সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করার জন্য মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেন। ক্ষতিগ্রস্ত এলাকার দ্রুত ক্ষয়ক্ষতি নিরুপণ করে ক্ষতিগ্রস্তদের সহায়তার বিষয় নিয়েও বৈঠকে আলোচনা করা হয়েছে। 

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top