News Flash

  • Home
  • দেশ
  • ভারতে করোনা-সংক্ৰমণ বৃদ্ধি পেয়ে ১৩,২১৬; মৃত্যু বেড়ে ২৩, সক্রিয় রোগী ৬৮ হাজারের বেশি
Image

ভারতে করোনা-সংক্ৰমণ বৃদ্ধি পেয়ে ১৩,২১৬; মৃত্যু বেড়ে ২৩, সক্রিয় রোগী ৬৮ হাজারের বেশি

নয়াদিল্লি, ১৮ জুন (হি.স.): ভারতে দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা ফের অনেকটাই বেড়েছে। শুক্রবার সারাদিনে দেশে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৩,২১৬ জন। মৃত্যুর সংখ্যাও অনেকটাই বৃদ্ধি পেয়েছে, এই সময়ে মৃত্যু হয়েছে ২৩ জনের। ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা বেড়ে ৬৮ হাজার ১০৮-এ পৌঁছেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, শুক্রবার সারা দিনে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ২১৬ জন। দেশে এই মুহূর্তে দৈনিক সংক্রমণের হার ২.৭৩ শতাংশ। বিগত ২৪ ঘন্টায় ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা বেড়ে ৬৮,১০৮-এ পৌঁছেছে, শেষ ২৪ ঘন্টায় সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে ৫,০৪৫ জন। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.১৬ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন।

টিকাকরণে নতুন মাইলফলকে পৌঁছেছে ভারত, বিগত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসের টিকা পেয়েছেন ১৪ লক্ষ ৯৯ হাজার ৮২৪ জন প্রাপক, ফলে ভারতে শনিবার সকাল আটটা পর্যন্ত ১,৯৬,০০,৪২,৭৬৮ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ২৩ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৫,২৪,৮৪০ জন (১.২১ শতাংশ)। শুক্রবার সারা দিনে ভারতে সুস্থ হয়েছেন ৮,১৪৮ জন। শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,২৬,৯০,৮৪৫ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৬৩ শতাংশ।

Releated Posts

ভাইরাল ‘ককরোচ জনতা পার্টি’ প্রচার নিয়ে জনস্বার্থ মামলায় নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): বিচারপ্রক্রিয়া চলাকালীন আদালতের মৌখিক পর্যবেক্ষণকে সোশ্যাল মিডিয়া প্রচার ও ডিজিটাল কনটেন্টের মাধ্যমে বাণিজ্যিকভাবে ব্যবহার…

ByByNews Desk Aug 11, 2026

সংসদে আলোচনায় ‘পালিয়ে যাচ্ছেন’ রাহুল, এনডিএর অভিযোগ; পাল্টা জবাব কংগ্রেসের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): জাতীয় রাজধানীতে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ নিয়ে বিরোধীদের দাবি করা আলোচনায় লোকসভার বিরোধী দলনেতা…

ByByNews Desk Aug 11, 2026

‘অপারেশন ভিস্তা ১.০’: ভিসার শর্ত লঙ্ঘন, দিল্লিতে গ্রেফতার ৭ বাংলাদেশি নাগরিক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ভিসার শর্ত লঙ্ঘন এবং নির্ধারিত সময়ের বেশি ভারতে অবস্থানের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেফতার…

ByByNews Desk Aug 11, 2026

জাপান থেকে নেতাজির দেহাবশেষ দেশে ফেরাতে আবেদনে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর দেহাবশেষ জাপান থেকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ চেয়ে দায়ের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top