News Flash

  • Home
  • প্রধান খবর
  • অগ্নিপথ প্রকল্প : নৌ ও বায়ুসেনা প্রধানের সঙ্গে বৈঠক প্রতিরক্ষা মন্ত্রীর
Image

অগ্নিপথ প্রকল্প : নৌ ও বায়ুসেনা প্রধানের সঙ্গে বৈঠক প্রতিরক্ষা মন্ত্রীর

নয়াদিল্লি, ১৮ জুন (হি.স.): দেশ জুড়ে বিক্ষোভের মধ্যে আরও শিথিল করা হয়েছে ‘অগ্নিপথ’ নিয়োগ প্রকল্প। অগ্নিবীরদের জন্য ১০ শতাংশ সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এমতাবস্থায় শনিবার দুপুরে দিল্লিতে নৌ ও বায়ুসেনা প্রধানের সঙ্গে বৈঠক করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এদিন দিল্লিতে নিজের বাসভবনে নৌ বাহিনীর প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার ও ভারতীয় বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল বিবেক রাম চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। দীর্ঘক্ষণ চলে সেই বৈঠক।

অগ্নিপথ প্রকল্পের জেরে দেশজুড়ে আন্দোলন চলছে। একাধিক রাজ্যে হাতের বাইরে চলে যাচ্ছে পরিস্থিতি। কেন্দ্রের তরফে আশ্বাস দিলেও চাকরিপ্রার্থীদের মধ্যে ক্ষোভ কিছুতেই থামছে না। সেই কথা মাথায় রেখে নিজের বাসভবনে উচ্চপর্যায়ের বৈঠক করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। নৌ ও বায়ুসেনা প্রধান ছাড়াই সেই বৈঠকে হাজির ছিলেন সেনার উচ্চপদস্থ আধিকারিকেরা।

Releated Posts

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026

প্রধানমন্ত্রীকে কটূক্তি করা মানে ভারতের অপমান: অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান ইমাম ইলিয়াসি

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আপত্তিকর ভাষা ব্যবহারের তীব্র নিন্দা করেছেন…

ByByNews Desk Aug 2, 2026

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top