News Flash

  • Home
  • দিনের খবর
  • Protest: অগ্নিপথ-বিক্ষোভে তছনছ সেকেন্দ্রাবাদ; স্টেশনে ভাঙচুর, ট্রেনে আগুন
Image

Protest: অগ্নিপথ-বিক্ষোভে তছনছ সেকেন্দ্রাবাদ; স্টেশনে ভাঙচুর, ট্রেনে আগুন

সেকেন্দ্রাবাদ, ১৭ জুন (হি.স.): ‘অগ্নিপথ’ নিয়োগ প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভে অগ্নিগর্ভ হয়ে উঠল তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদ রেল স্টেশন। বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দিল দাঁড়িয়ে থাকা ট্রেনে, ভাঙচুর চালানো হয় স্টেশনে। স্টেশনে অবস্থিত অধিকাংশ স্টল ভেঙে ফেলা হয়, রেলের অনেক সম্পত্তি নষ্ট করা হয়েছে বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে স্টেশনে মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ বাহিনী।

শুক্রবার সকালে তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদ রেল স্টেশনে ভাঙচুর চালায় ‘অগ্নিপথ’-এর বিরোধী বিক্ষোভকারীরা। স্টেশনে ভাঙচুর চালানোর পাশাপাশি ট্রেনে আগুন ধরিয়ে দেওয়া হয়। স্টেশনে দাঁড়িয়ে থাকা অবস্থায় দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। রেল কর্মী ও দমকলের তৎপরতায় দীর্ঘ সময়ের পর আগুন নিভিয়ে ফেলা হয়। এই ঘটনায় কোনও যাত্রী হতাহত হননি। স্টেশনে অবস্থিত অধিকাংশ স্টল ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। ছুড়ে ফেলা হয় রেললাইনে।

Releated Posts

হরিদ্বার থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের হোটেল থেকে উদ্ধার

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গনহর এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে নিরাপদে…

ByByNews Desk Sep 9, 2026

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top