News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Teliamura : পারিবারিক বিবাদের জেরে মারধরে আহত মা ও মেয়ে
Image

Teliamura : পারিবারিক বিবাদের জেরে মারধরে আহত মা ও মেয়ে

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৭ জুন৷৷  পারিবারিক কোন বিষয়কে কেন্দ্র করে কলহের জেরে কাকার হাতে আক্রান্ত হতে হয়েছে দশম শ্রেণীর ছাত্রী সহ ছাত্রীর মা ও বাবা৷ ঘটনার তেলিয়ামুড়া থানাধীন মহারানীপুর এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে৷

সংবাদে জানা যায়, তেলিয়ামুড়া থানাধীন মহারানীপুর  এলাকার বাসিন্দা চন্দন দাস এর সাথে তার ছোট ভাই কাজল দাস পারিবারিক কোন বিষয়কে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়৷পরে বাকবিতণ্ডা থেকে এক সময় শুরু হয় হাতাহাতি৷অভিযোগ কাজল দাস তার বড় ভাই চন্দন দাস এর উপর বাঁশ দিয়ে এলোপাথাড়ি প্রহার করতে শুরু করে৷ চন্দন দাস এর উপর আক্রমণ হতে দেখে মা এবং মেয়ে দুজনে তাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে৷ এক সময় কাজল দাস সুকল পড়ুয়া ছাত্রী তথা ভাতিজি এবং বড় ভাইয়ের বউকেও মারতে শুরু করে৷ কাজল দাস এর বেধড়ক লাঠির প্রহারে ভাতিজি রিয়া দাস এবং বড় ভাইয়ের বউ শিখা দেব দাস মাটিতে লুটিয়ে পড়ে৷পরে তিনজনকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়৷ খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানার পুলিশকে৷ পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই অভিযুক্ত কাজল দাস পালিয়ে যায়৷

Releated Posts

দুই ঘণ্টায় স্কুটি চুরি মামলার কিনারা, দুই অভিযুক্ত আটক

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: ভোরবেলা স্কুটি চুরির ঘটনার মাত্র দুই ঘণ্টার মধ্যে দুই অভিযুক্তকে আটক করে চুরি যাওয়া স্কুটি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

বিশ্বকর্মা পূজাকে ঘিরে বটতলা মূর্তির বাজারে জমজমাট কেনাকাটা

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজাকে সামনে রেখে আগরতলার বটতলা মূর্তির বাজারে ধীরে ধীরে জমে উঠছে কেনাকাটা। ছোট থেকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

তিন গাড়ির সংঘর্ষ, আহত বেশ কয়েকজন

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আজ সকালে গোকুলনগর রাস্তার মাথা ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top