News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Pradyot Kishore Debbarma: বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি প্রদ্যোত কিশোর দেববর্মণ
Image

Pradyot Kishore Debbarma: বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি প্রদ্যোত কিশোর দেববর্মণ

আগরতলা, ১৬ জুন (হি. স.) : বুকে ব্যাথা অনুভব হওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছেন এমডিসি তথা তিপরা মথা সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ। দলের মুখপাত্র অ্যান্থনি দেববর্মা এই খবরটি নিশ্চিত করেছেন।

উপনির্বাচনে সুরমা বিধানসভা কেন্দ্রে তিপরা মথার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গতকাল তাঁর সুরমা কেন্দ্রে জনসভার সূচী নির্ধারিত ছিল। কিন্ত তিনি সেখানে যেতে পারেননি। তার বদলে তিনি কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে ভিডিও বার্তা পাঠিয়েছেন। ধারণা করা হচ্ছে, গতকাল থেকেই তিনি অসুস্থ বোধ করছিলেন। আজ অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অ্যান্থনি বাবু জানিয়েছেন, তাঁর বুকে ব্যাথা হচ্ছিল এবং শরীর কিছুটা অস্বাভাবিক বোধ করছিলেন। তাই তাঁকে আজ আগরতলায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি চিকিত্সকদের নজরদারিতে রয়েছেন। এখন চিকিত্সকরা তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছুই জানাননি।

তাঁর অসুস্থতার খবরে তিপরা মথার কর্মী-সমর্থকদের মধ্যে দুশ্চিন্তা দেখা দিয়েছে। বিশেষ করে উপনির্বাচনের মুহুর্তে প্রদ্যোত কিশোরের অসুস্থতা দলীয় কর্মীদের মনোবলে প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।

Releated Posts

এক রাতেই তিন দোকানে চুরি, ধর্মনগরের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ব্যস্ত হরি…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top