News Flash

  • Home
  • দিনের খবর
  • রাহুল গান্ধীকে পর পর তিনদিন ইডিতে জিজ্ঞাসাবাদে কেন্দ্রের নিন্দায় অখিলেশ
Image

রাহুল গান্ধীকে পর পর তিনদিন ইডিতে জিজ্ঞাসাবাদে কেন্দ্রের নিন্দায় অখিলেশ

লখনউ, ১৫ জুন ( হি. স.) : প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে ন্যাশনাল হেরাল্ড মামলায় টানা তৃতীয় দিনের জিজ্ঞাসাবাদের জন্য মোদী সরকারের নিন্দা করলেন সমাজবাদী পার্টি (সপা) সভাপতি অখিলেশ যাদব। বুধবার কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-র দফতরে রাহুল গান্ধী পৌঁছনোর পরই সপা প্রধান বিজেপি সরকারের বিরুদ্ধে সমালোচনায় নেমে পড়েন।

দিল্লি এবং অন্যান্য রাজ্যে গ্র্যান্ড ওল্ড পার্টির তীব্র প্রতিবাদের মধ্যে প্রথম দুদিনে ২২ ঘন্টার বেশি জিজ্ঞাসাবাদের পরে রাহুল গান্ধীকে ফের সংস্থার অফিসে তলব করে। যদিও সোনিয়া গান্ধীকে ইডি-র পক্ষ থেকে একই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলেও কোভিড-১৯ আক্রান্ত হওয়ায় তিনি বর্তমানে গঙ্গা রাম হাসপাতাল ভর্তি রয়েছেন।
এদিন রাহুল বা কংগ্রেসের নাম না নিয়ে সমাজবাদী পার্টির নেতা হিন্দিতে টুইটে মোটামুটিভাবে মোদীর শাসনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ‘ইডি’-কে ‘গণতন্ত্রের পরীক্ষা’ হিসাবে অভিহিত করেন।

Releated Posts

কর্নাটকে কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির বিক্ষোভ, ‘পশ্চিমবঙ্গের মতো পরিণতি’র হুঁশিয়ারি বিজয়েন্দ্রর

হাভেরি (কর্নাটক), ১৬ জুলাই (আইএএনএস): আইন-শৃঙ্খলার অবনতি এবং তুষ্টিকরণের রাজনীতির অভিযোগ তুলে কর্নাটকের হাভেরিতে বৃহস্পতিবার রাজ্য সরকারের বিরুদ্ধে…

ByByNews Desk Jul 16, 2026

দুর্গাপুজোর পবিত্রতাকে আগের তৃণমূল সরকার শুধুই উৎসবে সীমাবদ্ধ করেছিল: সমীক ভট্টাচার্য

কলকাতা, ১৬ জুলাই (আইএএনএস): দুর্গাপুজোর ধর্মীয় পবিত্রতা ও মাহাত্ম্যকে আগের মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার শুধুমাত্র একটি…

ByByNews Desk Jul 16, 2026

সন্ত্রাসে অর্থ জোগানের অভিযোগে উত্তর ২৪ পরগনায় তৃণমূল নেতার বাড়ি ও মাদ্রাসায় ইউপি এটিএসের তল্লাশি

কলকাতা, ১৬ জুলাই (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগানের অভিযোগে তদন্তের অংশ হিসেবে উত্তরপ্রদেশ অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড (ইউপি এটিএস) বৃহস্পতিবার কেন্দ্রীয়…

ByByNews Desk Jul 16, 2026

পিওকের শান্তিপূর্ণ বিক্ষোভে অরাজকতা ছড়াতে দুষ্কৃতীদের ঢোকানোর ছক পাকিস্তানের, দাবি গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ১৬ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) চলমান শান্তিপূর্ণ বিক্ষোভকে সহিংস রূপ দেওয়ার জন্য দুষ্কৃতী ও জঙ্গিদের…

ByByNews Desk Jul 16, 2026
Scroll to Top