News Flash

  • Home
  • দেশ
  • কংগ্রেস দফতরে ঢুকল পুলিশ, রাহুলকে ইডি-র জিজ্ঞাসাবাদ ঘিরে উত্তাল রাজধানী
Image

কংগ্রেস দফতরে ঢুকল পুলিশ, রাহুলকে ইডি-র জিজ্ঞাসাবাদ ঘিরে উত্তাল রাজধানী

নয়াদিল্লি, ১৫ জুন ( হি. স.) : ন্যাশনাল হেরাল্ড মামলায় প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) জিজ্ঞাসাবাদ ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি রাজধানী দিল্লিতে। সোমবার ও মঙ্গলবারের পর বুধবারও রাহুলকে জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারী সংস্থা। প্রতিবাদে ফের গর্জে উঠলেন কংগ্রেস কর্মীরা। কংগ্রেসের সদর দফতরে ঢুকে কর্মীদের মারধর করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এই অভিযোগ করেছেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। এই ঘটনাকে ‘গণতন্ত্রের হত্যা’ বলে বর্ণনা করেছেন তিনি। অভিযোগ, কংগ্রেস কার্যালয়ের সমস্ত প্রবেশদ্বার বন্ধ করে দিয়েছে পুলিশ।

রাহুলকে ইডির জিজ্ঞাসাবাদের বিরোধিতায় অধীর চৌধুরী, কে সি বেণুগোপাল, ভূপেশ বাঘেল, অজয় মাকেন, গৌরব গগৈয়ের মতো কংগ্রেসের শীর্ষ নেতারা দলের সদর দফতরের বাইরে ‘সত্যাগ্রহ’ কর্মসূচি পালন করছেন। বিজেপি ও পুলিশের বিরুদ্ধে তাঁরা স্লোগানও দেন।
এদিকে, ইডি দফতরের বাইরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন রাহুল-অনুরাগীরা। কংগ্রেসের একাধিক কর্মীকে আটক করেছে পুলিশ। বিক্ষোভের জেরে রাজধানীতে যান চলাচল বিপর্যস্ত হয়ে পড়েছে। সংসদে গান্ধী মূর্তির পাদদেশেও বিক্ষোভ প্রদর্শন করেন কংগ্রেস সাংসদরা।

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top