News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Malaria : লংতরাইভ্যালীতে ম্যালেরিয়ার প্রকোপ, এলাকা সফর বাম প্রতিনিধিদলের
Image

Malaria : লংতরাইভ্যালীতে ম্যালেরিয়ার প্রকোপ, এলাকা সফর বাম প্রতিনিধিদলের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুন৷৷ বিধায়ক সুধন দাসের নেতৃত্বে একদল বাম নেতৃত্ব লংতরাইভ্যালীর প্রত্যন্ত অঞ্চলে জনজাতিদের হালহকিকত দেখতে জান৷ আজ সকাল আনুমানিক ১০ নাগাদ মনু হইতে ছামনুর উদ্দেশ্য রওয়ান হয় বাম প্রতিনিধি দল৷ সেখান থেকে গোবিন্দ বাড়ি,  থালছড়া, ২৩ কিলোর মতো প্রত্যন্ত এলাকায় গিয়ে জনজাতিদের খোঁজখবর নেন৷ জনজাতি মহল্লায় এখন মারন ব্যাধি ম্যালেরিয়ার প্রকোপ৷  ঘরে ঘরেই জ্বরে আক্রান্ত শিশু থেকে বৃদ্ধ৷ চিকিৎসা পরিষেবা মুখথুবরে পড়েছে৷ সেই চিত্রগুলি পরিলক্ষিত করে তারা  মহকুমার বিভিন্ন হাসপাতালে গিয়ে ভর্তি রোগীদের খোঁজখবর নেন৷ সেখান থেকে লংতরাইভ্যালী মহকুমা শাসককের সাথে দেখা করে জনজাতিদের বিভিন্ন সমস্যা গুলি তুলে ধরেন৷ বিকেল আনুমানিক ৪ টা নাগাদ মনু সিপিআইএম পার্টি অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন বাম প্রতিনিধি দল৷ সুধনবাবু বলেন লংতরাইভ্যালীর প্রত্যন্ত এলাকায় ম্যালেরিয়ায় মানুষ নাজেহাল৷ মৃত্যুর মিছিল চলছে৷   হাসপাতালে ঔষধ নেই,  প্রয়োজনীয় ডাক্তার ও নার্স পর্যন্ত নেই৷ মানবিকতার কারনে ডাক্তারবাবুরা নিজেদের পকেট থেকে টাকা দিয়ে যতটুকু সম্ভব ঔষধ কিনে রোগীদের দিচ্ছেন৷  তিনি জানান এই অঞ্চলগুলিকে  ম্যালেরিয়া প্রভাবিত এলাকা ঘোষণা করে ব্যাবস্থা নেওয়ার জন্য মহকুমা শাসককের দৃষ্টি আকর্ষণ করা হয়৷ তাছাড়া রিজার্ভ ফরেস্ট এলাকায় মাইকযোগে প্রচার করে জনজাতি পরিবারদের সরে যাওয়ার কথা বলা হচ্ছে৷ অথচ বাম আমলে পাট্টা দিয়ে দরিদ্র জনজাতিদের বাঁচার ব্যবস্থা করা হয়েছিল৷ সেটা এখন করা হচ্ছে না৷ তিনি আরও বলেন মহকুমার প্রত্যন্ত এলাকায় রেগার কাজ নেই, রাস্তা নেই, স্বাস্থ্য ব্যবসা ভেঙে পড়েছে৷ মানুষ হতাশার শিকার৷ এই বিষয়ে তারা রাজ্য সরকারের গোচরে নেবেন বলেও জানান৷ আজকের এই প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে ছিলেন প্রাক্তন এডিসির সিইএম রাধাচরন দেবর্বমা, সিপিএম নেতা প্রভাত চৌধুরী,  যশবীর ত্রিপুরা,  সিআইটিইও সম্পাদক নিরোদ সাহা সহ অন্যান্য বাম নেতৃত্ব৷

Releated Posts

আগরতলা রেলস্টেশনে ৬.৫৪ কোটি টাকার নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার, গ্রেফতার ১

আগরতলা, ২ জুলাই: রাজ্যের অন্যতম বড় মাদকবিরোধী অভিযানে আগরতলা রেলস্টেশন থেকে প্রায় ৬.৫৪ কোটি টাকা মূল্যের কোডিনযুক্ত নিষিদ্ধ…

ByByTaniya Chakraborty Jul 2, 2026

নলছড়ে অস্ত্রের মুখে দুঃসাহসিক ডাকাতি, লুট সোনা-নগদ ও ডিএসএলআর ক্যামেরা

আগরতলা, ২ জুলাই : সিপাহিজলা জেলার নলছড়ের মায়ারানী উত্তরপাড়ায় এক গৃহবধূকে ধারালো অস্ত্রের মুখে রেখে সোনা, নগদ অর্থ…

ByByReshmi Debnath Jul 2, 2026

প্রযুক্তিতে অনভিজ্ঞ প্রবীণদের অনলাইন কেস ট্র্যাক না করার জন্য শাস্তি দেওয়া যায় না: ত্রিপুরা হাইকোর্ট

আগরতলা, ২ জুলাই: প্রযুক্তিতে অনভিজ্ঞ প্রবীণ নাগরিকদের আদালতের ওয়েবসাইটে মামলা অনুসরণ না করার কারণে শাস্তি দেওয়া বা তাদের…

ByByTaniya Chakraborty Jul 2, 2026

সোনামুড়ায় উদ্ধার বাংলাদেশের দুই কিশোরী, জাল ভারতীয় পরিচয়পত্র চক্রের তদন্তে প্রশাসন

আগরতলা, ২ জুলাই: সিপাহিজলা জেলার সোনামুড়া থানার অন্তর্গত তামসাবাড়ি ও উরমাই গ্রামে যৌথ অভিযানে বাংলাদেশের দুই নাবালিকা কিশোরীকে…

ByByTaniya Chakraborty Jul 2, 2026
Scroll to Top