News Flash

  • Home
  • প্রধান খবর
  • PM Modi :প্রধানমন্ত্রী মোদী সম্পর্কে কংগ্রেস নেতার মন্তব্যে ঘিরে বিতর্ক, দায়ের এফআইআর
Image

PM Modi :প্রধানমন্ত্রী মোদী সম্পর্কে কংগ্রেস নেতার মন্তব্যে ঘিরে বিতর্ক, দায়ের এফআইআর

নাগপুর, ১৫ জুন ( হি. স.) : ইডি দফতরের সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে বিরূপ মন্তব্য করলেন এক কংগ্রেস নেতা। কুকুরের মতো মৃত্যু হবে মোদীর, এই কথা বলে তুমুল বিতর্কের মুখে পড়েছেন কংগ্রেস নেতা শেখ হুসেন। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। দু’দিনের মধ্যে তাঁকে গ্রেফতার করতে হবে বলে দাবি করেছে বিজেপি। প্রসঙ্গত, ন্যাশনাল হেরাল্ড বিতর্কে আর্থিক লেনদেন মামলায় তিনদিন ধরে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে জেরা করছে ইডি। এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভে শামিল হয়েছেন বহু কংগ্রেস কর্মী।

এদিন নাগপুরে ইডির দফতরের বাইরে অন্যান্য কংগ্রেস কর্মীদের সঙ্গে বিক্ষোভ দেখাচ্ছিলেন শেখ হুসেন। সেই সময়েই তিনি বলেন, “যেভাবে কুকুরের মৃত্যু হয়, সেই ভাবেই মারা যাবেন নরেন্দ্র মোদী। এই কথা বলার জন্য আমাকে যদি নোটিস পাঠানো হয়, তাতেও ভয় পাই না আমি। আমরা লড়াই চালিয়ে যাব।”এই মন্তব্যের পর বুধবার নাগপুরের গিত্তিখাদান থানায় এফআইআর দায়ের করা হয়। জানা গিয়েছে, ওই বিক্ষোভে অংশগ্রহণকারী দুই কংগ্রেস নেতাকে আটক করেছে স্থানীয় পুলিশ। অশালীন ভাষা প্রয়োগ করা এবং উসকানিমূলক মন্তব্য করার অভিযোগ দায়ের করা হয়েছে হুসেনের বিরুদ্ধে। বিজেপির নাগপুর ইউনিটের তরফে এই মন্তব্যের তীব্র নিন্দা করে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও দু’দিনের মধ্যে উপযুক্ত ব্যবস্থা না নিলে উচ্চতর আদালতে যাওয়া হবে, এমন হুঁশিয়ারিও দেওয়া হয় বিজেপির তরফে।

Releated Posts

সিজেপি-র ছাত্র আন্দোলন ‘দুর্বল’ করতে রাহুলের সমান্তরাল কর্মসূচি, কংগ্রেসকে নিশানা আপের সৌরভ ভরদ্বাজ

নয়াদিল্লি, ২৩ জুলাই (আইএএনএস): রাজধানীতে সিজেপি (ককরোচ জনতা পার্টি)-র নেতৃত্বে চলা ছাত্র আন্দোলন ঘিরে আম আদমি পার্টি (আপ)…

ByByNews Desk Jul 23, 2026

আসিয়ানের কেন্দ্রীয় ভূমিকা ও অবাধ ইন্দো-প্যাসিফিকের প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত জয়শঙ্করের

ম্যানিলা, ২৩ জুলাই (আইএএনএস): আসিয়ানের কেন্দ্রীয় ভূমিকা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং একটি অবাধ, উন্মুক্ত ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক গড়ে তোলার…

ByByNews Desk Jul 23, 2026

সংসদ চত্বরে বিরোধীদের বিক্ষোভ, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় বিরোধী শিবির

নয়াদিল্লি, ২৩ জুলাই (আইএএনএস): নীট প্রশ্নফাঁস ও পরীক্ষায় অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার সংসদ…

ByByNews Desk Jul 23, 2026

‘ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে কোনও আপস নয়’, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা সিজেপির

নয়াদিল্লি, ২৩ জুলাই (আইএএনএস): পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে কোনওরকম আপস করা হবে না…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top