News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Mohanpur : মোহনপুরে এটিএমে ভাঙচুর, গ্রেপ্তার যুবক
Image

Mohanpur : মোহনপুরে এটিএমে ভাঙচুর, গ্রেপ্তার যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুন৷৷ গভীর রাতে এসবিআই মোহনপুর ব্রাঞ্চের এটিএম ভেঙ্গে অর্থ লুট করার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হলো এক যুবককে৷ অভিযুক্তের নাম রাসেল মিয়া (১৯)৷ তার বাড়ি সিধাই থানাধীন মোহনপুরে গোপালনগর এলাকায়৷ চলতি মাসের ১১ তারিখ গভীর রাতে মোহনপুর বক সংলগ্ণ এলাকায় এস বি আই ব্রাঞ্চের পাশে থাকা এটিএম ভেঙ্গে বিপুল পরিমাণ অর্থ লুট করার ফন্দি আঁটে রাসেল মিয়া৷ পরিকল্পনামাফিক মুখে কাপড় বেঁধে দীর্ঘ সময় চেষ্টা চালায় এটিএম ভাঙ্গার৷ কিন্তু এটিএম ভাঙ্গতে সক্ষম হয়নি সে৷ পরবর্তী সময়ে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে৷ এস বি আই মোহনপুর ব্রাঞ্চ ম্যানেজার অর্ণব সেনগুপ্ত একটি লিখিত অভিযোগ দায়ের করেন পুলিশে৷ সে অভিযোগের ভিত্তিতে সিধাই থানার পুলিশ তদন্তে নেমে সিসিটিভি ফুটেজের ভিত্তিতে রাসেল মিয়াকে গ্রেফতার করে৷ তাকে জোর জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ৷ তাঁর সাথে আরো কোন অভিযুক্ত বা চক্র জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ৷ এছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্তে এটিএম ভেঙ্গে চুরি সংক্রান্ত যে সমস্ত ঘটনা রয়েছে তার সাথেও তার কোন ধরনের যোগসাজশ রয়েছে কিনা সেটিও পুলিশি তদন্তে তুলে আনার দাবি করেছেন এলাকার সচেতন মানুষ৷

Releated Posts

মিছিল করে লেফুঙ্গা ব্লকের ৫ ভিসিতে তিপরা মথা মনোনীত প্রার্থীদের মনোনয়ন দাখিল, উপস্থিত সিইএম

আগরতলা, ৫ সেপ্টেম্বর: দীর্ঘ ১০ বছর পর অনুষ্ঠিত হতে চলেছে এডিসির ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচন। আগামী ২৮ সেপ্টেম্বর…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

গাড়ি রাখা নিয়ে বিবাদ, যুবকের উপর হামলা, অভিযোগ

আগরতলা, ৫ সেপ্টেম্বর: সামান্য গাড়ি রাখা নিয়ে বিবাদকে কেন্দ্র করে উদয়পুরের খিলপাড়া সিএনজি স্টেশনে এক যুবকের উপর হামলার…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

উদয়পুরে ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ৮২ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ও মহান শিক্ষাবিদ ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণের ১৩৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ উদয়পুরের রাজর্ষি…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

রাজন্য আমলের ঐতিহ্য মেনে দুর্গাবাড়িতে ‘কাঠাম খিলি’, জন্মাষ্টমীতে ধর্মীয় আবহ

আগরতলা, ৫ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এ বছরও রাজন্য আমল থেকে চলে আসা ঐতিহ্যবাহী রীতি মেনে রাজধানী আগরতলা…

ByByTaniya Chakraborty Sep 5, 2026
Scroll to Top