News Flash

  • Home
  • খেলা
  • Volleyball : ভলিবলের আবাসিক শিবির সম্পন্ন
Image

Volleyball : ভলিবলের আবাসিক শিবির সম্পন্ন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন।। শেষ হলো আবাসিক শিবির। রাজ্য ভলিবল সংস্থার উদ্যোগে। উমাকান্ত মিনি স্টেডিয়ামের সামনের ভলিবল মাঠে রাজ্যের বিভিন্ন জেলার ১৪ জন প্রতিভাবান খেলোয়াড়দের বাছাই করে হয় ওই শিবির। সংস্থার বার্ষিক কর্মসূচীর অঙ্গ  হিসাবে ওই শিবিরের আয়োজন। লক্ষ্য একটাই, প্রশিক্ষণের মধ্য দিয়ে খেলোয়াড়দের উন্নতি করা। প্রতিদিন দুবেলা করে হয়েছে শিবির। ৬ দিন ব্যাপী ওই শিবিরের মধ্য দিয়ে বেশ কয়েকজন প্রতিভাবান খেলোয়াড় কোচদের নজর কেড়েছে বলে জানা গেছে। আগামীদিনেও ওই প্রয়াস বজায় থাকবে বলে জানান রাজ্য ভলিবল সংস্থার কার্যকরি সচিব চন্দন সেন। তিনি বলেন,”রাজ্যের ভলিবল খেলোয়াড়দের উন্নতি করাই আমাদের একমাত্র লক্ষ্য। তা মাথায় রেখেই আমরা কাজ করে চলছি”। শিবিরে থাকা খেলোয়াড়রা হলো:‌ বীরু দেববর্মা,নবীন কুমার সরকার, নিরুপম নাথ, রিমন দাস, দীপু জমাতিয়া, আদর্শ দেববর্মা, অনিক ঘোষ, আর্বিন সিনহা, জুযেল দেববর্মা,রাহুল মিঁয়া, সিন্দুরাই জমাতিয়া এবং পবন কুমার শাহ।‌

Releated Posts

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top