News Flash

  • Home
  • খেলা
  • Himanshu : রঞ্জি সেমিফাইনাল, হিমাংশুর অপরাজিত শতরান : বড় স্কোরের লক্ষ্যে মধ্যপ্রদেশ
Image

Himanshu : রঞ্জি সেমিফাইনাল, হিমাংশুর অপরাজিত শতরান : বড় স্কোরের লক্ষ্যে মধ্যপ্রদেশ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন।। সারা দিন ব্যাট করে অপরাজিত হিমাংশু। মধ্যপ্রদেশের ক্রিকেটার। খেলছে রঞ্জি ট্রফি সেমিফাইনাল ম্যাচ। প্রতিপক্ষ বেঙ্গল তথা সিএবি। আলো’র ক্রিকেট স্টেডিয়ামে খেলা। শুরু হয়েছে আজ থেকে। পাঁচ দিনের ম্যাচ। সকালে ম্যাচ শুরুতে টস জিতে মধ্যপ্রদেশ প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। দিনভর খেলে ৮৬ ওভারে মধ্যপ্রদেশ ২৭১ রান সংগ্রহ করেছে। দলের পক্ষে ওপেনার হিমাংশু মন্ত্রীর অপরাজিত  ১৩৪ রান যথেষ্ট উল্লেখযোগ্য। এছাড়া, অক্ষত রঘুবংশী ৬৩ রান সংগ্রহ করেছে। সারাদিনে ৮৬ ওভার খেলে মধ্যপ্রদেশ ৬ উইকেট হারিয়ে ২৭১ রানে থেমেছে। হিমাংশু ওপেন করতে নেমে দিনভর ব্যাট চালিয়ে ২৮০টি বলের মুখোমুখি হয়েও অপরাজিত রয়েছে। ইতিমধ্যেই ১৫টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১৩৪ রানে অপরাজিত থেকে নাইট ওয়াচম্যানের ভূমিকায় থাকবে। অক্ষত ৮১টি বল খেলে ৮টি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারি মেরে ৬৩ রান সংগ্রহ করেছে। হিমাংশুর সঙ্গে উইকেটে রয়েছেন পুনীত পান্ডে,  ব্যক্তিগত নয় রানে। বাংলার বোলার মুকেশ কুমার ৪৫ রানে এবং আকাশদীপ ৫৫ রানে দুটি করে উইকেট পেয়েছে। এছাড়া শাহবাজ ও প্রদীপ্ত প্রামাণিক পেয়েছে একটি করে উইকেট।

Releated Posts

ফর্মুলা ওয়ান ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন করবে কেন্দ্র, আসছে মোটরস্পোর্টস নীতি: মনসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ভারতে ফর্মুলা ওয়ানের প্রত্যাবর্তন এবং মোটরস্পোর্টসের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় যুবকল্যাণ…

ByByNews Desk Jun 20, 2026

ফিফা বিশ্বকাপ: স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি

ফিলাডেলফিয়া, ২০ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ সি-তে স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় সুখবর পেল…

ByByNews Desk Jun 20, 2026

মন্ধানা-শেফালির সামনে কঠিন পরীক্ষা, দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণই বড় চ্যালেঞ্জ: শিখা পাণ্ডে

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের ওপেনিং…

ByByNews Desk Jun 20, 2026

ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি

মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top