News Flash

  • Home
  • খেলা
  • Neeraj : সোনার লক্ষ্যে এবার ফিনল্যান্ডের পাভো নুর্মি গেমসে নামছেন নীরজ
Image

Neeraj : সোনার লক্ষ্যে এবার ফিনল্যান্ডের পাভো নুর্মি গেমসে নামছেন নীরজ

নয়াদিল্লি, ১৪ জুন (হি.স.) : প্রায় ১০ মাস প্রতিযোগিতামূলক খেলায় ফিরছেন অলিম্পিক্সে সোনা জয়ী জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া।সোনার লক্ষ্যে এবার ফিনল্যান্ডের পাভো নুর্মি গেমসে নামছেন নীরজ।ফিনল্যান্ডের পাভো নুর্মি গেমসে নীরজের সামনে অপেক্ষা করছে কঠিন লড়াই। খেলতে হবে বিশ্বের তাবড় ক্রীড়াবিদদের বিরুদ্ধে। তবে এখানেও সোনার লক্ষ্যেই নামছেন নীরজ।

টোকিও অলিম্পিক্সে সোনা জিতে দেশে ফেরার পর ভেসে যান সংবর্ধনা এবং পুরস্কারের জোয়ারে। সে সব সামলে অনুশীলনেও নামেন। তার পরে এই প্রথম কোনও প্রতিযোগিতায় খেলতে নামছেন জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া। ডায়মন্ড লিগের পর ট্র্যাক অ্যান্ড ফিল্ডে বিশ্বের অন্যতম সেরা প্রতিযোগিতা হিসাবে ধরা হয় পাভো নুর্মি গেমসে। ফিনল্যান্ডের ন’বারের অলিম্পিক্স সোনাজয়ীর নামে রাখা হয়েছে গেমসের নাম। এ বার নীরজের পাশেই লড়তে দেখা যাবে জ্যাভলিনের বিশ্ব চ্যাম্পিয়ন অ্যান্ডারসন পিটার্স, টোকিয়োয় রুপোজয়ী জাকুব ভাদলেচ, ২০১২ লন্ডন অলিম্পিক্সে সোনাজয়ী কেশর্ন ওয়ালকটকে। তবে নীরজের মূল প্রতিদ্বন্দ্বী, জার্মানির জোহানেস ভেট্টার প্রতিযোগিতা থেকে নাম তুলে নিয়েছেন। নীরজ ফিরে কতটা সফল হতে পারবেন সেটা নিয়ে অবশ্য প্রশ্ন থাকছেই। ১০ মাস প্রতিযোগিতামূলক খেলাধুলোর বাইরে তিনি। অনুশীলন শুরু করলেও প্রতিযোগিতায় নামার মতো ফিটনেস তাঁর রয়েছে কি না, সেটা বোঝা যাবে এই প্রতিযোগিতাতেই।

Releated Posts

ফর্মুলা ওয়ান ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন করবে কেন্দ্র, আসছে মোটরস্পোর্টস নীতি: মনসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ভারতে ফর্মুলা ওয়ানের প্রত্যাবর্তন এবং মোটরস্পোর্টসের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় যুবকল্যাণ…

ByByNews Desk Jun 20, 2026

ফিফা বিশ্বকাপ: স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি

ফিলাডেলফিয়া, ২০ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ সি-তে স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় সুখবর পেল…

ByByNews Desk Jun 20, 2026

মন্ধানা-শেফালির সামনে কঠিন পরীক্ষা, দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণই বড় চ্যালেঞ্জ: শিখা পাণ্ডে

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের ওপেনিং…

ByByNews Desk Jun 20, 2026

ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি

মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top