News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Karimganj Town : করিমগঞ্জ শহরে অবৈধ নির্মাণ গুঁড়িয়ে দেওয়ার দাবি, এডিসি-কে স্মারকপত্র এন‌এস‌ইউআই-এর
Image

Karimganj Town : করিমগঞ্জ শহরে অবৈধ নির্মাণ গুঁড়িয়ে দেওয়ার দাবি, এডিসি-কে স্মারকপত্র এন‌এস‌ইউআই-এর

করিমগঞ্জ (অসম), ১৪ জুন (হি.স.) : করিমগঞ্জ শহরের যত্রতত্র গড়ে তোলা অবৈধ নির্মাণ গুঁড়িয়ে দেওয়ার দাবি নিয়ে অতিরিক্ত জেলাশাসক তথা পুরসভার এগজিকিউটিভ অফিসার বিক্রম চাষার সঙ্গে সাক্ষাৎ করেছে কংগ্রেসের ছাত্র সংগঠন এন‌এস‌ইউআই। এই দাবির ভিত্তিতে অতিরিক্ত জেলাশাসক (এডিসি)-এর হাতে একটি স্মারকপত্র‌ও তুলে দেন ছাত্র সংগঠনের কর্মকর্তারা।

স্মারকপত্রে লেখা হয়েছে, করিমগঞ্জ পুর এলাকাধীন বিভিন্ন স্থানে সড়কের পাশে এবং নালার উপর অবৈধ নির্মাণ ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে। এতে একদিকে যেমন সাধারণ নাগরিক এবং স্কুল কলেজের ছাত্রছাত্রীদের চলফেরায় চরম অসুবিধার সম্মুখীন হতে হয়, তেমনি শহরের বৃষ্টির জমা জলের স্বাভাবিক নিষ্কাশনে প্রতিরোধের সৃষ্টি হচ্ছে। ফলে সামান্য বৃষ্টিতেই শহরে কৃত্রিম বন্যার সৃষ্টি হয়ে পড়ে। আর এই কৃত্রিম বন্যার কবলে পড়ে পুর নাগরিকদের নাজেহাল হতে হয়। তাই শহরের বিভিন্ন এলাকায় গজিয়ে ওঠা অবৈধ নির্মাণ গুঁড়িয়ে দেওয়ার দাবি জানিয়েছেন এন‌এস‌ইউআই নেতার।

এছাড়া শহরের ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য পুরসভার পক্ষ থেকে জমির ব্যবস্থা করে দিতেও অতিরিক্ত জেলাশাসক তথা পুরসভার এগজিকিউটিভ অফিসার বিক্রম চাষার কাছে দাবি জানিয়েছেন তাঁরা। আগামী এক সপ্তাহের মধ্যে এ ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে বলে অতিরিক্ত জেলাশাসক আশ্বাস দিয়েছেন বলে জানান জেলা কংগ্রেসের আইটি সেলের চেয়ারম্যান শুভজিৎ চক্রবর্তী। স্মারকপত্র প্রদানকালে ছিলেন শান্তনু রায়, রাহুল ভৌমিক, দেবরাজ বণিক, অনিকেত পাল প্রমুখ।

Releated Posts

জুবিন গর্গের প্রথম মৃত্যুবার্ষিকীতে সোনাপুরে ভক্তদের ভিড়, উঠল ন্যায়বিচারের দাবি

গুয়াহাটি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের জনপ্রিয় সংগীতশিল্পী ও সাংস্কৃতিক আইকন জুবিন গর্গের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার সোনাপুরের জুবিন…

ByByNews Desk Sep 19, 2026

নাগাল্যান্ডের পড়ুয়াদের ১০ দিনের ‘সীমা দর্শন’ সফর, উদ্যোগ অসম রাইফেলসের

কলকাতা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নাগাল্যান্ডের একদল পড়ুয়া ১০ দিনের ‘সীমা দর্শন সফরে’ রওনা হয়েছে। সেনাবাহিনীর স্পিয়ার কোরের অধীন…

ByByNews Desk Sep 19, 2026

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top