News Flash

  • Home
  • দিনের খবর
  • Amit Shah: দেশের যুবশক্তিকে ক্ষমতায়িত করার জন্য নিরন্তর কাজ করে চলেছেন মোদীজি : অমিত শাহ
Image

Amit Shah: দেশের যুবশক্তিকে ক্ষমতায়িত করার জন্য নিরন্তর কাজ করে চলেছেন মোদীজি : অমিত শাহ

নয়াদিল্লি, ১৪ জুন (হি.স.): আগামী দেড় বছরে ১০ লক্ষ সরকারি পদে নিয়োগের লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্রীয় সরকার। এজন্য ‘মিশন মোড’-এ কাজ করবে নরেন্দ্র মোদী সরকার। আগামী ১৮ মাসে ১০ লক্ষ সরকারি পদে নিয়োগের যে সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একইসঙ্গে অমিত শাহ জানিয়েছেন, দেশের যুবশক্তিকে ক্ষমতায়িত করার জন্য নিরন্তর কাজ করে চলেছেন মোদীজি।

মঙ্গলবার সকালে টুইট করে অমিত শাহ জানিয়েছেন, নতুন ভারতের ভীত যুব শক্তি, তাঁদের ক্ষমতায়নে নিরন্তর কাজ করছেন মোদীজি। সমস্ত সরকারি দফতর ও মন্ত্রকে দেড় বছরে মিশন মোডে ১০ লক্ষ নিয়োগের যে নির্দেশ দিয়েছেন মোদীজি, তা দেশের তরুণদের মধ্যে আশা এবং আস্থা আনবে। এজন্য প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাচ্ছি।

প্রসঙ্গত, আগামী ১৮ মাসে ১০ লক্ষ নিয়োগের লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্রীয় সরকার। এ জন্য কেন্দ্রীয় সরকারের অধীনস্ত সমস্ত বিভাগ ও মন্ত্রকগুলির পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সরকারের সমস্ত বিভাগের মানবসম্পদের অবস্থা পর্যালোচনা করেছেন এবং নির্দেশ দিয়েছেন, আগামী দেড় বছরে মিশন মোডে ১০ লক্ষ মানুষকে নিয়োগ করতে হবে। মঙ্গলবার প্রধানমন্ত্রীর দফতর সূত্রে এই খবর পাওয়া গিয়েছে।

Releated Posts

জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি উদয়নিধি স্টালিন, উষ্ণ অভ্যর্থনা ডিএমকে কর্মীদের

চেন্নাই, ৪ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ুর বিরোধী দলনেতা উদয়নিধি স্টালিনকে মঙ্গলবার একটি মামলায় জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি দেয়…

ByBySandeep Biswas Aug 4, 2026

জয়পুরে বিক্ষোভে অংশ নেওয়া করণী সেনার সদস্যের মৃত্যু, পুলিশি লাঠিচার্জের অভিযোগে কড়া পদক্ষেপের দাবি

জয়পুর, ৪ আগস্ট (আইএএনএস): ইউজিসির নতুন বিধির প্রতিবাদে জয়পুরে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শ্রী রাজপুত করণী সেনার…

ByByNews Desk Aug 4, 2026

২০১৯ সাল থেকে ৩৬ দেশ থেকে ২৭৪ পলাতক অভিযুক্তকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে: কেন্দ্র

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): ২০১৯ সাল থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত বিশ্বের ৩৬টি দেশ থেকে মোট ২৭৪ জন…

ByByNews Desk Aug 4, 2026

ভবানীপুরের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি ছয় সপ্তাহ পিছোল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ৪ আগস্ট (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা নির্বাচনী…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top