News Flash

  • Home
  • প্রধান খবর
  • Rajnath Singh: বিভিন্ন সেক্টরে নতুন দক্ষতা-সহ কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করবে ‘অগ্নিপথ’ প্রকল্প : রাজনাথ সিং
Image

Rajnath Singh: বিভিন্ন সেক্টরে নতুন দক্ষতা-সহ কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করবে ‘অগ্নিপথ’ প্রকল্প : রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৪ জুন (হি.স.): ‘অগ্নিপথ’ নিয়োগ প্রকল্পের অধীনে সশস্ত্র বাহিনীর একটি প্রফুল্লিত প্রোফাইল তৈরি করার চেষ্টা করা হচ্ছে। বললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। মঙ্গলবার দুপুরে সাংবাদিক সম্মেলনে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ‘অগ্নিপথ’ প্রকল্প সশস্ত্র বাহিনীতে নতুন প্রযুক্তির জন্য প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি স্বাস্থ্যের স্তর উন্নত করতে সহায়তা করবে। এই প্রকল্পটি বিভিন্ন সেক্টরে নতুন দক্ষতা-সহ কর্মসংস্থানের সুযোগ বাড়াবে।

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং তিন বাহিনীর প্রধান দিল্লিতে এদিন সংবাদ সম্মেলন করেন। সেখানে রাজনাথ সিং বলেছেন, “নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ‘অগ্নিপথ’-এর রূপান্তরমূলক প্রকল্প অনুমোদনের জন্য আজ একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। এর অধীনে, ভারতীয় যুবকদের সশস্ত্র পরিষেবায় অন্তর্ভুক্ত করার সুযোগ দেওয়া হবে।” রাজনাথ সিং আরও বলেছেন, ‘অগ্নিবীর’-দের ভাল বেতন প্যাকেজ দেওয়া হবে এবং ৪ বছরের সার্ভিসের পরে একটি এগজিট অবসর প্যাকেজ দেওয়া হবে।

Releated Posts

টেলিগ্রাম বন্ধের আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাওয়া উচিত, কেন্দ্রকে আক্রমণ খাড়গের

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): নিট পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 16, 2026

জিটিএ-র কার্যকলাপে ব্যাপক দুর্নীতির তদন্ত হবে: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং পাহাড়ি এলাকার প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত স্বশাসিত সংস্থা গোরখাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-র…

ByByNews Desk Jun 16, 2026

রাজৌরিতে এলওসি-র কাছে ল্যান্ডমাইন বিস্ফোরণ, জেসিও-সহ আহত ৪ সেনাকর্মী

জম্মু, ১৬ জুন (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় নিয়ন্ত্রণরেখা (এলওসি) সংলগ্ন এলাকায় মঙ্গলবার একটি দুর্ঘটনাজনিত ল্যান্ডমাইন বিস্ফোরণে…

ByByNews Desk Jun 16, 2026

শুধু অস্থায়ী সদস্যপদ বাড়ানোর প্রস্তাব খারিজ ভারতের, নিরাপত্তা পরিষদ সংস্কার তা হলে ‘ব্যর্থতার কাছাকাছি’ হবে: রাষ্ট্রসংঘে ভারত

রাষ্ট্রসংঘ, ১৬ জুন (আইএএনএস): রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ-এর সংস্কার নিয়ে চলমান আলোচনায় শুধুমাত্র অস্থায়ী সদস্যপদের সংখ্যা বাড়ানোর প্রস্তাবকে কার্যত…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top