News Flash

  • Home
  • দেশ
  • চলতি বছর কাশ্মীরে নিকেশ ১০০ জঙ্গি, ২০ জনই পাক সন্ত্রাসী : আইজিপি
Image

চলতি বছর কাশ্মীরে নিকেশ ১০০ জঙ্গি, ২০ জনই পাক সন্ত্রাসী : আইজিপি

শ্রীনগর, ১৪ জুন (হি.স.): চলতি বছরের জানুয়ারি মাস থেকে এযাবৎ কাশ্মীরের বিভিন্ন প্রান্তে পৃথক এনকাউন্টারে নিকেশ হয়েছে মোট ১০০ জন সন্ত্রাসবাদী। নিহত ১০০ জন সন্ত্রাসবাদীর মধ্যে ২০ জনই পাকিস্তানি। চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাসের মধ্যেই কাশ্মীরে যে সংখ্যক জঙ্গি নিকেশ হয়েছে, তা গত বছরের এই সময়ের নিরিখে অনেকটাই বেশি।

কাশ্মীরের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (আইজিপি) বিজয় কুমারকে উদ্ধৃতি করে কাশ্মীর জোন পুলিশ সোমবার রাতে টুইট করে জানিয়েছে, চলতি বছরের শুরু থেকে এখনও পর্যন্ত কাশ্মীরে পৃথক পৃথক এনকাউন্টারে নিকেশ হয়েছে ১০০ জন সন্ত্রাসবাদী। তার মধ্যে ২৯ জন বিদেশি। লস্কর-ই-তৈবা ও জৈশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠনের সবথেকে বেশি সন্ত্রাসী নিরস্ত্র হয়েছে।

কাশ্মীরের আইজিপি বিজয় কুমার জানিয়েছেন, ২০২২ সালে এযাবৎ পৃথক পৃথক এনকাউন্টারে নিহত ১০০ জঙ্গির মধ্যে ৭১ জন স্থানীয় ও ২৯ জন বিদেশি। গত বছর এই সময়ে এই সংখ্যা ছিল ৫০ (৪৯ স্থানীয় ও এক বিদেশি)। লস্করের ৬৩ জঙ্গি ও জৈশের ২৪ জন নিকেশ হয়েছে। কাশ্মীরের আইজিপি বিজয় কুমার জানিয়েছেন, সন্ত্রাসীদের বেঁচে থাকার হার হ্রাস পাচ্ছে কাশ্মীরে।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top