News Flash

Image

রাবার সিট সহ ধৃত যুবক

আগরতলা, ১৩ জুন : চুরি যাওয়া রাবার সিট সহকারে এক চোরকে পাকড়াও করল এলাকাবাসী। ঘটনা মোহনপুর তুলাবাগান এলাকার অফিসটিলায়। তুলাবাগান এলাকার অধিকাংশ স্থানেরই লোকজনদের বাড়ি থেকে রাবার সিট চুরি যাচ্ছিল বেশ কয়েকমাস ধরে বলে অভিযোগ সেখানকার লোকেদের।

রবিবার রাতে এলাকারই একটি সড়কের পাশে সন্দেহভাজন এক যুবককে রাবার সিট সহকারে স্থানীয় কিছু লোক দেখতে পেয়ে আটক করে রাখে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়তেই ভীড় জমায় লোকজন। সুবোধ সাহা নামে এলাকার এক ব্যাক্তির অভিযোগ এদিন বিকেলে তাঁর বাড়ির বাঁশের ঘর থেকে বেশকিছু রাবার সিট চুরি যায়। আটক যুবকটির কাছ থেকে পাওয়া রাবার সিট গুলো তাঁর বাড়ি থেকে চুরি হয়েছে বলে দাবি করেছেন ওই ব্যক্তি। স্থানীয় উত্তেজিত জনতা আটক যুবকটিকে মারধর করলে সে  জানায়, তার বাড়ি লেফুঙার অভিচরণে। তার  নাম আব্রাহম দেবর্বমা।

পুলিশে খবর গেলে সিধাই থানার পুলিশ ঘটনাস্থলে এসে যুবকটিকে থানায় নিয়ে যায়।তুলাবাগান এলাকার পরবর্তী স্থানটিই হল উপজাতি অধ্যুষিত লেফুঙা এলাকা। ড্রাগস জাতীয় নেশায় বিভোর হয়ে সেইসব এলাকার যুবকরা এসে এধরণের চুরিকান্ড গুলি সংঘটিত করছে বলে দাবি তুলাবাগান বাসীর।

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top