News Flash

Image

শান্তি বজায় রাখার স্বার্থে করিমগঞ্জেও জারি ১৪৪ ধারা

করিমগঞ্জ (অসম), ১৩ জুন (হি.স.) : করিমগঞ্জ জেলায়ও জারি করা হয়েছে ফৌজদারি কার্যবিধি (কোড অব ক্রিমিনাল প্রসিজিওর, সিআরপিসি)-র ১৪৪ ধারা। জেলায় শান্তি-শৃঙ্খলা অক্ষুণ্ণ রাখতে এই পদক্ষেপ নিয়েছে প্রশাসন।

করিমগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারার অধীনে এই আদেশ জারি করে সমগ্র জেলায় মিছিল, সমাবেশ, ধরনা ইত্যাদির ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেছেন। আদেশে বলা হয়েছে, একটি বিতর্কিত মন্তব্যের ফলে দেশের বিভিন্ন স্থানে সংগঠিত হিংসাত্মক ঘটনাবলি সম্পর্কিত মিডিয়া রিপোর্টের পরিপ্রেক্ষিতে করিমগঞ্জ জেলায়ও গণ-সমাবেশের ফলে সমাজে শান্তি ও সম্প্রীতি বিঘ্নিত এবং জনগণের জীবন-সম্পত্তি হানির আশংকা রয়েছে। তাই এই আশংকার পরিপ্রেক্ষিতে এবং জেলায় শান্তি ও সম্প্রীতি রক্ষার খাতিরে গোটা জেলায় ১৪৪ ধারা বলবৎ করা হয়েছে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের জারিকৃত এই আদেশ অনুযায়ী সমগ্র করিমগঞ্জ জেলায় কোনও ধরনের মিছিল, সমাবে, ধরনা ইত্যাদি সংগঠিত করা যাবে না। পাশাপাশি লিফলেট বিলি, ব্যানার পোস্টার সাঁটা ইত্যাদির ক্ষেত্রে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ সমগ্র করিমগঞ্জ জেলায় বলবৎ হয়েছে এবং পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে বলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশিকায় বলা হয়েছে।

Releated Posts

সিকিমের বাজেটকে স্বাগত বিজেপির, রাজস্ব বৃদ্ধি ও কর্মসংস্থানে আরও জোর দেওয়ার দাবি

গ্যাংটক, ২৭ জুলাই (আইএএনএস): সিকিম সরকারের ২০২৬-২৭ অর্থবর্ষের ১৮,৪৫৫ কোটি টাকার বাজেটকে উন্নয়নমুখী বলে স্বাগত জানিয়েছে রাজ্য বিজেপি।…

ByByNews Desk Jul 27, 2026

মণিপুরে জঙ্গি ও মাদকবিরোধী অভিযানে সাফল্য, গ্রেফতার ৫ জঙ্গি ও ২ মাদক পাচারকারী; উদ্ধার বিপুল অস্ত্র-মাদক

ইম্ফল, ২৬ জুলাই (আইএএনএস): গত ২৪ ঘণ্টায় মণিপুরের বিভিন্ন জেলায় পৃথক অভিযানে পাঁচ জঙ্গি এবং দুই মাদক পাচারকারীকে…

ByByNews Desk Jul 26, 2026

অসমে বন্যা পরিস্থিতির উন্নতি, একাধিক এলাকায় নামছে জল; ত্রাণ ও উদ্ধারকাজ জোরকদমে চলছে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ জুলাই (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবিবার জানিয়েছেন, রাজ্যের আপার অসমের বন্যা পরিস্থিতির ধীরে ধীরে…

ByByNews Desk Jul 26, 2026

মণিপুরের লোকতাক এখন মহাবিশ্বেও উজ্জ্বল, তরুণ বিজ্ঞানীর সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): মণিপুরের বিজ্ঞানী ড. রোনাল্ডো লাইশরাম-এর অসাধারণ বৈজ্ঞানিক সাফল্যের প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন,…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top