News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গোমতী জেলা হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগ
Image

গোমতী জেলা হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন৷৷ গোমতী জেলা হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করলেন এক স্বাস্থ্যকর্মীর পুত্র৷ চিকিৎসা পরিষেবা প্রদান এর বদলে চিকিৎসক নাকি মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়েন বলে অভিযোগ৷
ঘটনার বিবরণে জানা যায়,উদয়পুরের গঙ্গাছড়া এলাকার বাসিন্দা বনলতা বিশ্বাস সেন পেশায় আশা কর্মী বুকের ব্যথা নিয়ে তুলামুড়া হাসপাতলে গত শনিবার ভর্তি হন৷ তার অবস্থার অবনতি হওয়ায় ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে গোমতী জেলা হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেন৷ হাসপাতলে আসার পরে কর্তব্যরত চিকিৎসক তহিদুল ইসলাম উনাকে দেখে ভর্তি করান হাসপাতলে আইসিইউ বিভাগে৷ তিনি রোগীর মাথার সিটি স্ক্যান  সহ অন্যান্য টেস্ট করানোর জন্য পরামর্শ দেন এবং বিভিন্ন ওষুধ পত্র লিখে দেন৷ যথারীতি সেই পরামর্শ অনুযায়ী রোগীর আত্মীয়রা রোগীর সিটিস্ক্যান  করিয়ে নেন এবং ওষুধপত্রও কিনে নেন৷ রবিবার রাতে রোগিনীর ছেলে  কর্তব্যরত চিকিৎসক মৌটুসী দাসকে জিজ্ঞেস করেন যে বুকের ব্যথা নিয়ে তার মাকে  ভর্তি করা হয়েছে তাহলে মাথায় সিটি স্ক্যান কেন৷ সিটি স্ক্যান বা এক্সরে তো করানোর কথা বুকে৷ দ্বিতীয়ত সুগার টেস্ট না করিয়ে কি করে কর্তব্যরত চিকিৎসকরা উনার মাকে ইনসুলিন নিতে বাধ্য করে? আগে সুগার ধরা পড়লে তারপরেই তো ইনসুলিন দেওয়ার কথা ? এই প্রশ্ণের উত্তরে  ডক্টর মৌটুসী দাস রেগে গিয়ে রোগীর আত্মীয় স্বজনের সঙ্গে খারাপ আচরণ করেন বলে অভিযোগ৷ তৎক্ষনাত রোগীকে  জিবি হাসপাতালে রেফার করে দেন৷  রোগীর আত্মীয়রা সংবাদমাধ্যমের সামনে  জেলা হাসপাতালের  চিকিৎসকদের  কীর্তি কান্ড তুলে ধরেন৷   কিভাবে চিকিৎসক মৌটুসী দাস হাসপাতালে কর্তব্যরত অবস্থায় উন্নত চিকিৎসা পরিসেবা প্রদানের বদলে মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন বলে অভিযোগ৷
গোমতী জেলা হাসপাতালে চিকিৎসক এবং রোগীদের মধ্যে ভুল বোঝাবুঝি, বাকবিতন্ডা এমনকি সংঘর্ষের ঘটনা দিন দিন বেড়েই চলছে৷ রোগীদের অভিযোগ, চিকিৎসকরা তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন না৷ প্রশ্ণের উত্তর দেন না সঠিকভাবে৷  হাসপাতালে ভর্তি থাকা  রোগী এবং তার বাড়ির লোকজনদের  চিকিৎসার ব্যাপারে পর্যাপ্ত তথ্য প্রদান করেন না ডাক্তাররা৷ অন্যদিকে চিকিৎসকদের  অভিযোগ রোগীরাও তাদের রোগের ব্যাপারে সঠিক তথ্য দেননা চিকিৎসকদের৷ চিকিৎসকদেরও ভাবা দরকার যে এত দূর থেকে একটা রোগী তার রোগ সারানোর জন্য একমাত্র মানুষরূপী ভগবানদের কাছেই দৌড়ে চলে আসেন৷ তাদের দুঃখের কথা বলতে, তাদের রোগ কষ্টের কথা জানাতে৷ অল্প কয়েকজন চিকিৎসকদের জন্য পুরো চিকিৎসক সমাজ অবশ্যই চাইবে না জনগণের স্বীকৃতিপ্রাপ্ত সেই ভগবানের জায়গাটি বিসর্জন দিতে৷

Releated Posts

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026

বর্ডার গোলচক্কর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই অটোচালকের ঘর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: বৃহস্পতিবার দুপুরে রাজধানী আগরতলার বর্ডার গোলচক্কর সংলগ্ন শ্রী দুর্গাপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে সম্পূর্ণভাবে…

ByByReshmi Debnath Sep 10, 2026

সীমান্ত বাণিজ্য সহজ করতে বিলোনিয়ায় বিশেষ কর্মশালা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ সেপ্টেম্বর: সীমান্ত বাণিজ্যকে আরও সহজ, স্বচ্ছ ও কার্যকর করার লক্ষ্যে বিলোনিয়া সার্কিট হাউসে আজ…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top