News Flash

  • Home
  • খেলা
  • Orna Vijay :অর্না বিজয়ের আরও পদক জয়,ত্রিপুরার ঝুলিতে ৭ পদকের সমাহার
Image

Orna Vijay :অর্না বিজয়ের আরও পদক জয়,ত্রিপুরার ঝুলিতে ৭ পদকের সমাহার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ জুন।। অর্না-ই বাজিমাৎ করেছে। ত্রিপুরার ঝুলিতে আরও একটি পদক এসেছে। হরিয়ানার পঞ্চকুলায় খেলো ইন্ডিয়া যুব গেমসের নবম দিনে ত্রিপুরা আরও একটি ব্রোঞ্জ পদক পেয়েছে। ট্র্যাডিশনাল গেমস কালারিপায়াট্টু থেকে শেষ পদকটি এনে দেয় অর্ণা বিজয়। এই ইভেন্টে অর্ণা সব মিলিয়ে একটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জ পদক পেলো। ত্রিপুরা আসরে মোট সাতটি পদক পেয়েছে। এর আগে জিমন্যাস্টিক্স থেকে দুটি স্বর্ণ ও থাং-তা থেকে দুটি ব্রোঞ্জ পদক ত্রিপুরা পেয়েছিল। জুডোতে মেয়েদের ৬৩ কেজি বিভাগে দেবরী ডার্লং ব্রোঞ্জ পদকের লড়াইয়ে স্বাগতিক হরিয়ানার জুডোকার কাছে পরাজিত হয়। ছেলেদের বিভাগে কিশোর প্রথম রাউন্ড থেকে ছিটকে যায়। সাঁতারে ছেলেদের ৪০০ মিটার ফ্রিস্টাইল রীলেতে রাজ্যদল সপ্তম স্থানে শেষ করলেও ভাল সময় করেছে। নেগবর, প্রশান্ত, নয়ন ও জাহির সময় করে ৪ মিনিট ০১.০৪ সেকেন্ড। 

Releated Posts

স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীতের পরামর্শেই মনোযোগ ধরে রাখতে পেরেছি: শেফালি বর্মা

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের তারকা ওপেনার শেফালি বর্মা জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের…

ByByNews Desk Jun 18, 2026

গুরনূর ব্রারের প্রতিভা চিনে নেওয়ার কৃতিত্ব নির্বাচকদেরই: সুনীল গাভাসকর

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): তরুণ পেসার গুরনূর ব্রারের সম্ভাবনা আগেভাগেই চিহ্নিত করে তাঁকে সুযোগ দেওয়ার জন্য ভারতীয় নির্বাচক…

ByByNews Desk Jun 18, 2026

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top