News Flash

  • Home
  • প্রধান খবর
  • Yuvabharati : যুবভারতীতে শেষ মুহূর্তের গোলে আফগানদের হারাল ভারত
Image

Yuvabharati : যুবভারতীতে শেষ মুহূর্তের গোলে আফগানদের হারাল ভারত

কলকাতা, ১২ জুন ( হি. স.) : টানটান উত্তেজনার ম্যাচে যুবভারতীতে ফের উড়ল ভারতীয় ফুটবল দলের বিজয় ধব্জা। সৌজন্যে সুনীল ছেত্রী এবং সাহাল আবদুল সামাদ। শেষ কয়েক মিনিটে ৩ টি গোল হল। আর ভারত জিতল ২-১ গোলে। এই জয়ের ফলে এএফসি কাপের মূল পর্বের দিকে অনেকটা এগিয়ে গেল ভারত।

সাফ অধ্যুষিত দেশগুলির মধ্যে ভারতীয় দলকে যদি কোনও দেশ বেগ দিয়ে থাকে, তাহলে সেই দেশ হচ্ছে আফগানিস্তান। তাদের একাধিক ফুটবলার বিদেশে খেলার জন্যই শুধু নয়, শারীরিকভাবেও ভারতীয় দলের থেকে এগিয়ে। এর আগে বিশ্বকাপ কোয়ালিফাইং রাউন্ডের ম্যাচে দু’বার দেখা হওয়ার পরেও আফগানিস্তানকে হারাতে পারেননি সুনীল ছেত্রীরা। দু’বারই ম্যাচ ড্র হয়। শনিবারের যুবভারতীতে সব অঙ্ক বদলে দিলেন সুনীল ছেত্রীরা।
চাপের মুখে আফগানদের হারিয়ে এএফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলার দিকে আরও খানিকটা এগিয়ে গেল ভারত। শেষ ম্যাচে হংকংয়ের বিরুদ্ধে হারলেও এশিয়ান কাপের মূলপর্বে খেলার সুযোগ থাকবে ভারতের কাছে।

Releated Posts

ভারত-ইতালি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও চ্যালেঞ্জিং পর্যায়ে প্রবেশ করছে: রিপোর্ট

রোম, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে বাণিজ্য চুক্তি স্বাক্ষরের দিকে এগিয়ে যাওয়ার মধ্যেই ভারত…

ByByNews Desk Sep 20, 2026

‘শাহের প্ররোচনায় ভোটার ছাঁটাই’: এসআইআর নিয়ে কংগ্রেসের অভিযোগ

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): চলমান ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন-এর মাধ্যমে বড় সংখ্যায় ভোটারের নাম বাদ…

ByByNews Desk Sep 20, 2026

‘কংগ্রেস এখন কমেডিয়ান ও জোকারদের দলে পরিণত হয়েছে’: কিরেন রিজিজুর কটাক্ষ

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের ইন্দোরে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির…

ByByNews Desk Sep 20, 2026

৭-৮ শতাংশ প্রবৃদ্ধি ধরে রাখতে মোট দেশীয় সঞ্চয়ের হার ৩৮-৪০ শতাংশে উন্নীত করা প্রয়োজন: এন কে সিং

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে প্রয়োজনীয় ৭-৮ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে ভারতের মোট দেশীয় সঞ্চয়ের…

ByByNews Desk Sep 20, 2026
Scroll to Top