News Flash

  • Home
  • প্রধান খবর
  • Arrest : পাচারের পথে লোকাল ট্রেনের যাত্রীদের তৎপরতায় উদ্ধার হয় শতাধিক কচ্ছপ, গ্রেফতার ২
Image

Arrest : পাচারের পথে লোকাল ট্রেনের যাত্রীদের তৎপরতায় উদ্ধার হয় শতাধিক কচ্ছপ, গ্রেফতার ২

নৈহাটি, ১২ জুন ( হি. স.) : লোকাল ট্রেনের যাত্রীদের তৎপরতায় উদ্ধার হয় শতাধিক কচ্ছপ। ধরা পড়ে ভিনরাজ্যের দুই পাচারকারীও। রবিবার ভোরে নৈহাটি স্টেশন থেকে লোকাল ট্রেনে চাপিয়ে শতাধিক কচ্ছপ পাচারের চেষ্টা করা হচ্ছিল। যাত্রীদের তৎপরতায় কচ্ছপগুলিকে উদ্ধার করল রেল পুলিশ।

জানা গিয়েছে, এদিন ভোরে ফেরিঘাট পেরিয়ে নৈহাটি স্টেশনে আনা হয় কচ্ছপগুলিকে। তার পর সেগুলি শিয়ালদহগামী লোকাল ট্রেনে তোলে দুই পাচারকারী। তাদের ওই বস্তাগুলি থেকে মারাত্মক দুর্গন্ধ বের হতে থাকে। যা নিয়ে ট্রেনযাত্রীদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। বচসার মধ্যেই জানা যায়, বস্তাগুলির মধ্যে কচ্ছপ রয়েছে। পরে তা জিআরপির হাতে তুলে দেওয়া হয়। আটক হয় ভিনরাজ্যের দুই পাচারকারীও।

জিআরপি সূত্রে খবর, বস্তায় ১০৩টি কচ্ছপ ছিল। যার মধ্যে তিনটি মৃত। তিনটি বড় আকারের কচ্ছপও ছিল। বাকিগুলি মাঝারি আকারের। স্থানীয় বাজারে কচ্ছপগুলির দাম ৩০০-৪০০ টাকা। বাংলাদেশের বাজারে এধরনের কচ্ছপের দাম কয়েক হাজার টাকা পর্যন্ত। সূত্র মারফত জানা যায়, ধৃত মহিলা পাচারকারীর নাম রিয়া পাথরকর। সে উত্তরপ্রদেশের সুলতানপুরের বাসিন্দা। ধৃত আরেক পাচারকারী কাঞ্চনপাথর কর। তারও বাড়ি উত্তরপ্রদেশে পাকরো গ্রামে।

সাধারণত, উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকা থেকে এধরনেক কচ্ছপ বাংলায় আসে। এখান থেকে বাংলাদেশ-সহ একাধিক এলাকায় পাচার হয় ওই কচ্ছপ। কিন্তু জিআরপির লাগাতার অভিযানে পাচারের সংখ্যা অনেক কমেছে।

Releated Posts

ভারত-ইতালি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও চ্যালেঞ্জিং পর্যায়ে প্রবেশ করছে: রিপোর্ট

রোম, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে বাণিজ্য চুক্তি স্বাক্ষরের দিকে এগিয়ে যাওয়ার মধ্যেই ভারত…

ByByNews Desk Sep 20, 2026

‘শাহের প্ররোচনায় ভোটার ছাঁটাই’: এসআইআর নিয়ে কংগ্রেসের অভিযোগ

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): চলমান ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন-এর মাধ্যমে বড় সংখ্যায় ভোটারের নাম বাদ…

ByByNews Desk Sep 20, 2026

‘কংগ্রেস এখন কমেডিয়ান ও জোকারদের দলে পরিণত হয়েছে’: কিরেন রিজিজুর কটাক্ষ

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের ইন্দোরে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির…

ByByNews Desk Sep 20, 2026

৭-৮ শতাংশ প্রবৃদ্ধি ধরে রাখতে মোট দেশীয় সঞ্চয়ের হার ৩৮-৪০ শতাংশে উন্নীত করা প্রয়োজন: এন কে সিং

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে প্রয়োজনীয় ৭-৮ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে ভারতের মোট দেশীয় সঞ্চয়ের…

ByByNews Desk Sep 20, 2026
Scroll to Top