News Flash

  • Home
  • প্রধান খবর
  • Barasat : ব্রেন টিউমারে মৃত পুলিশ কর্মীর বাড়ি গেলেন রাজ্যপাল, পরিবারের হাতে তুলে দিলেন ১১ লক্ষ টাকার চেক
Image

Barasat : ব্রেন টিউমারে মৃত পুলিশ কর্মীর বাড়ি গেলেন রাজ্যপাল, পরিবারের হাতে তুলে দিলেন ১১ লক্ষ টাকার চেক

বারাসত, ১২ জুন ( হি. স.) : বারাসতে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মৃত পুলিশ কর্মীর বাড়িতে গেলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রবিবার সকালে সস্ত্রীক ওই পুলিশ কর্মীর বাড়িতে পৌঁছন তিনি। পরিবারের হাতে ১১ লক্ষ টাকার চেক তুলে দেন তিনি।

কলকাতা পুলিশের ইন্সপেক্টর পদে কর্মরত অগ্নি মিত্র। ব্রেন টিউমারে দীর্ঘদিন অসুস্থ থাকার পর ৮ জুন মৃত্যু হয় তাঁর। মৃত পুলিশ কর্মীর পরিবারের প্রতি মানবিকতার হাত বাড়িয়ে দেন রাজ্যপাল। রবিবার সস্ত্রীক পৌঁছে যান পুলিশ কর্মীর বারাসতের বাড়িতে। কথা বলেন পুলিশ কর্মীর স্ত্রী ও কন্যার সঙ্গে। পরিবারের হাতে ১১ লক্ষ টাকার চেক তুলে দেন তিনি। সবরকমভাবে তাঁদের সঙ্গে থাকার আশ্বাসও দেন। রাজ্যপালকে কাছে পেয়ে আপ্লুত অগ্নি মিত্রের পরিবার।

কলকাতা পুলিশের ইন্সপেক্টর পদে কর্মরত অগ্নি মিত্রের বাড়ি বারাসতের হৃদয়পুরে। স্ত্রী এবং দুই কন্যাকে নিয়েই সংসার। বাড়িতে অগ্নি মিত্র একাই রোজগেরে ছিলেন। তবে কয়েকমাস আগে ব্রেন টিউমার ধরা পড়ে তাঁর। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। শেষরক্ষা আর হয়নি। তারপরই মৃতের পরিবারের প্রতি মানবিকতার হাত বাড়িয়ে দেন রাজ্যপাল।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যপাল জানান, ‘অগ্নি মিত্রের মৃত্যু সংবাদ খুবই দুঃখের। উনি বরাবরই একজন কর্মদক্ষ অফিসার ছিলেন। ওনার আত্মার শান্তি কামনা করি। ওনার পরিবারের পাশে থাকার চেষ্টা করব।’

Releated Posts

ভারত-ইতালি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও চ্যালেঞ্জিং পর্যায়ে প্রবেশ করছে: রিপোর্ট

রোম, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে বাণিজ্য চুক্তি স্বাক্ষরের দিকে এগিয়ে যাওয়ার মধ্যেই ভারত…

ByByNews Desk Sep 20, 2026

‘শাহের প্ররোচনায় ভোটার ছাঁটাই’: এসআইআর নিয়ে কংগ্রেসের অভিযোগ

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): চলমান ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন-এর মাধ্যমে বড় সংখ্যায় ভোটারের নাম বাদ…

ByByNews Desk Sep 20, 2026

‘কংগ্রেস এখন কমেডিয়ান ও জোকারদের দলে পরিণত হয়েছে’: কিরেন রিজিজুর কটাক্ষ

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের ইন্দোরে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির…

ByByNews Desk Sep 20, 2026

৭-৮ শতাংশ প্রবৃদ্ধি ধরে রাখতে মোট দেশীয় সঞ্চয়ের হার ৩৮-৪০ শতাংশে উন্নীত করা প্রয়োজন: এন কে সিং

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে প্রয়োজনীয় ৭-৮ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে ভারতের মোট দেশীয় সঞ্চয়ের…

ByByNews Desk Sep 20, 2026
Scroll to Top